অথচ আরো বড় পাহাড় ভাঙার শব্দ বুকের ভিতর
আরো বড় সমুদ্র ঢেউ ভেঙে বালিয়াড়িতে মিশে
আরো ঝুরঝুরে অতীত নিঃশ্বাস দীর্ঘশ্বাস হয়,
গতানুশোচনার আগুনে পুড়ে নিষ্কৃতি চায় ভেতরে কেউ।
যেন আমারো ঘরে ফেরার কথা ছিল
কারো অন্তিম সময়ে বিছানার পাশে বসার কথা ছিল,
বলার ছিল অনেক রাত জাগার না বলা কথা -
কারো কাঁধে ভরসা হয়ে হাত রাখার কথা ছিল,
আমারো ইচ্ছে করে এইসব না ঘটা ঘটনার
পাশ দিয়ে হেটে যেতে,
আলতো আঙ্গুল রাখতে স্মৃতির কপোলে,
আমারো ইচ্ছে করে ঘোর বর্ষার বরষায়
মাথা উঁচু করে বলি আমি ভালো আছি-যেখানেই থাকো তুমিও ভালো থেকো।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




