আজিকে একটি মহিমা তোঁমার ।
দেখেছে আস্তিক, দেখছে নাস্তিক
ক্ষমতা যে তোঁমার, অসীম-অপার ।
উপস্থিতি যদি নাইবা থাকে !
তবে কোথা হতে আসল ঝড় ?
সাহস থাকে তো দেখাও কেউ !
এরকম কিছু, না করে নড়চড় !
কোথা গেল তোমার নাস্তিকতা ?
কোথা গেল বাতিল, ঠুনকো বাহাদুরী ?
এখনো কেন করছো না, চ্যালেঞ্জ গ্রহন !
পারোতো দিতে কেবল, নিজেকে সুড়সুড়ি !
যতসব ভন্ড, গন্ড মুর্খের দল !
ভেবেছো সব করতলগত, মুষ্ঠিবদ্ধ এ জাহানের ?
ওরে ফালতু সব ! হীনকায়, ভ্রষ্ট কীটের দল !
জেনো, সব জ্ঞান ঐ মহা মহীয়ানের ।
যা কিছু জেনেছো, অতি তুচ্ছকায়
এ যে রহম, সেই মহান ক্ষমতাধরের ।
যা কিছু করছো গ্রহন নিত্য, ধরায়
এ যে সামান্য নিদর্শন, শুধু এক রবের ।
এখনো কি রাখবে চোখ বন্ধ তোমার !
দেখাবে কি হায় ! অস্থায়ী, মিথ্যা অহংকার ?
সময় থাকতে ফিরে আসো সত্যের ডাকে,
ফিরে আসো করতে গ্রহন, শান্তির আধার ।
___________________________________________________________________________
রচনাকালঃ ১৭.০৫.২০১৩ (রাত ১.০০ টা)
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


