somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভিতর আমি

০২ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমিঃ
অচেনা আমি, দিব্য ক্ষনস্থায়ী ভূমি
মোহ নামের, ভুল সমুদ্রেই যেন নামি !
ভুলে যাই বারেবার, অস্তিত্ব আমার
দায়িত্বের পরে, এ কেমন অবিচার !

ভিতরের আমিঃ
ভুলে গিয়ে, সরল-সঠিক-পূণ্যের পথ,
করছি কতইনা অনৈক্য-ভ্রান্তির শপথ
হেরেছি এক-অভীষ্ট জান্নাতি গতিপথ
জীবন মোহে ধরেছি যেন, উল্টো রথ !

আমিঃ
এই যে আমি, অগনন পাপের স্বামী
বোধ হারিয়ে, আর কত নিচে নামি !
কতদূর গেলে, মিটবে খায়েশ যত !
নাকি রয়েই যাব চিরদিন, আশাহত?

ভিতরের আমিঃ
দূরত্ব মেপে আর, লাভ কি বলো?
পাপের সমুদ্র টেনে বলছে, চলো !
দেখায় কত, মনোহর-রঙ্গিন স্বপন
নিজ হাতেই করেছি, এ বীজ বপন !

আমিঃ
জাগতিক আমি, যতই নিচে নামি
পাইনা খুঁজে, পদে কোন শক্ত ভূমি
দিব্যি হাসছি দেখো, মেকি হাসি কত !
নিজেও জানি, এ নয় হৃদ-বিধৌত

ভিতরের আমিঃ
সকল হাসিই, চিরতরে বন্ধ হবে
মায়া ছেড়ে, চক্ষু যেদিন অন্ধ হবে
মম নিথর দেহ ঘিরে, কাঁদবে কেউ
কারো-বা মনে বইবে, আনন্দ ঢেউ !

আমিঃ
দাঁড়াবো আমি, সামনে যবে অন্তর্যামী !
লজ্জায় ঝরবে কি অশ্রু, হয়ে প্রীতগামী?
ভুল কবে মুছে গিয়ে, শ্রান্তির ফুল হবে !
চাইব নাকি মালিকের ক্ষমা, আজ তবে !

ভিতরের আমিঃ
ক্ষমো মোরে প্রভু, করছি যা প্রতিনিয়ত
আর কত বইব, অসাড় বোঝা, সতত
এবার বিশ্রাম চাই, আজ থেকে চিরতরে !
রেখো মোরে আরশ-ছায়ায়, হাশরের পরে

________________________________________________
রচনাকালঃ ২২.১০.২০১৩ ঈসায়ী

[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×