এখনো গায়ে তোমার ভালবাসার গন্ধ পাই।
উস্কখুস্ক চুলে স্বাধীনতার হাত বুলিয়ে আমি ঠিকই চিনে নিয়েছি
তোমার অস্থিরতা!
বুঝেছি, শারদের পূজারী থেকেও ঢের ভাল কোনো কষ্টের পূজারী,
ক্ষত-বিক্ষত কষ্ট তারা ইজারা নেয় ভালবাসার বিনিময়ে!
যদি অধিগ্রহণ করেও ফেলি তোমার ক্ষত, ভয় নয় বরং সাহস রাখি-
কষ্টের চাষী আমি হতে পারি!
(বেশি লিখতে ইচ্ছে করে না আজকাল!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



