*
পুনম। কাছের বন্ধুদের মধ্যে ও একজন। বিধাতা ওকে একটি চমৎকার হাসি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন! ওর সবচেয়ে ভাল গুণ হল অবস্থা সামাল দেয়ার ক্ষেত্রে একটি নিরপেক্ষ মানসিকতা নিয়ে এগিয়ে আসা।
*
শুভ। আমার আজকের আমি হয়ে ওঠার পেছনে যার অনেক অবদান। ওর গুণ হল ও বেশ প্রতিবাদী। আর হ্যাঁ, ও খুব দারুণ গায়!
*
ইমরান। আমার ঘোরাঘুরি পাগল বন্ধুদের মধ্যে একজন। ওর একটি সরল মন আছে যা নিয়ে তর্ক করতে ও খুবি মজা পায়!
*
মেঘলা। ইনিও চমৎকার একটি হাসির মালিক! পড়াশোনায় অত্যন্ত ভাল। বন্ধুদের খাওয়া-দাওয়ানোর ক্ষেত্রেও বেশ উদার তিনি
কত মহান!
*
স্মৃতি। ইউনিভার্সিটিতে ভর্তি হবার সময় আমি স্টুডেন্টদের লাইনের মাঝে টপকে পড়েছিলাম এবং ইনার আগে দাঁড়িয়েছিলাম। ইনি ভ্রু কুঁচকে বলেন- 'একে হটাও!' সেই থেকে আমরা খুব ভাল বন্ধু! ব্যাপার হল, ক্লাস গ্রুপিং এ সৌভাগ্যবশত ইনি-আমি একই গ্রুপে ছিলাম এবং আমি ইংরেজিতে একটু ভাল থাকায় ম্যাডাম আমার প্রতি বেশ যত্নবতী ছিলেন!
যাক, মজা নিতে আমার খুব লক্ষ্মী লাগে!
ও খুব আদুরে। দেখতে ছোটখাটো কিউট একটা বুড়ি নানীর মত। চশমাও পড়ে, ঠিক পণ্ডিতের মত। ভাবছেন, ওকে নিয়ে এত বকবক করছি ক্যান? এগুলো তো ওর সামনে বলতে পারবো না। পেটাবে!
*
আরেফিন। সব কথায় 'আচ্ছা' বলা পাবলিক। পলিটিক্স করলে ভালই করতো ছোড়া
যাই হোক, খুবই ভাল একটা ছেলে ও।
*
নিবিড়। খুব ভাল ছবি তোলে। আবৃত্তি করে। গ্যাঁজা দাঁতে খুব সুন্দর হাসে। ওর সাথে আমার একদিনের একটা দারুণ অভিজ্ঞতা আছে! ওল্ড ডেজ!
*
অরণ্যা। ও আমার কাছের বন্ধু নয়, সহপাঠী। যেদিনের তোলা ছবি থেকে ওকে এঁকেছি, সেদিন ওকে আসলেই খুব ভাল লাগছিল। তাই মন হল আঁকি। ওর হাসিটা সুন্দর। বাহ! সুন্দর হাসিমুখের বন্ধু-সহপাঠী পেয়ে ভালই লাগছে।
*
একজন ভাল মনের মানুষ। সচেষ্ট একজন মানুষ। একজন সৎ লেখক।
*
খুব ভাল লেখেন ইনি। খুব ভাল। দৃশ্যের গভীরে দেখতে পারা অন্যরকম একজন মানুষ।
(ইনকমপ্লিট ভার্সন)
*
আমার প্রিয় ভারতীয় এক অভিনেত্রী।
To be continued...
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


