''বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে?
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে ॥''
সব আশার প্রতি তোমার প্রত্যাশা রাখাটা জীবনের একটি বাজে খরচা বৈকি আর কিছুই নয়। তোমার আরও ভাললাগা রয়েছে জীবনের প্রতি। সময় কম। ভাললাগা অনেক! তাই ধিমি ধিমি আশাগুলোকে ছেড়ে সেইসব ভাললাগার পানে ছোটো যা তোমায় আনন্দ দেয়। তোমার জীবনকে উপভোগ করায়। আর বাকিদের উৎসাহ যোগায়!
ঠিক এই মুহূর্ত পরে যেন আসে আরকটি মুহূর্ত যা তোমাকে হাসির বিনিময়ে হাসি এনে দেবে। অল্প কষ্টে ভেঙ্গে পড়ো না। ধৈর্য ধরো বরং। চলতে থাকো ব্যাস! আর হ্যাঁ, নিজের স্বপ্নকে সত্যিই গড়তে হলে মনে রেখো- পরিবারই সেখানে তোমার বড় বন্ধু আর সহযোগী। তোমার ভাললাগাকে আগে তাদের কাছে ভাল লাগাতে চেষ্টা করো। বিধাতা সহায় আছেন এবং থাকবেন।
সব বিচ্ছিরি 'কষ্ট' এর প্রতি ছোট কথা-
"কষ্ট,
ডাকলে আঁতকে উঠবি তুই!
তোকে এই আতঙ্ক দিতে চাই না।
কখনই আমি ডাকবো না তোকে, আর কখনই।"
**মানুষের আবেগ এমন এক সৃষ্টি যার নিজেকে প্রকাশ করার জন্য নির্দিষ্ট কোন ইন্দ্রিয় বা নির্দিষ্ট কোন ভাষার প্রয়োজন নেই।**
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


