একরাশ মধুমালতি
নিশ্চুপ কুড়িয়ে আনা সন্ধ্যা শহর
গল্পছবি,
রাতের মতো নিস্তব্ধতা প্রতিটি ঘরফেরা চাকায়
যেন স্বস্তির গন্ধ কেবল প্রিয়তমর পাশ বালিশে
ঘেমে গেলে ইলেকট্রিক পাখাটায় বাড়িয়ে দেওয়া গতি-
সেও এক আটপৌরে সংসারের বাকি সদস্যের আর একজন ।
অল্প ঝোল ডাল চেটেপুটে খাওয়ার তৃপ্তি ক্ষুধার পুরো অস্তিত্বকে একলাই
লুকিয়ে ফেলে হাসির আড়ালে,
ঠিক সেই সময়ে, প্রিয়তমার মুখে চোখ রেখে পার করা যায় হাজারো সান্ধ্য আইনের রাস্তা
মূলত, গাছেদেরও থাকে সান্ধ্য আইন—
এসব কি কেবল কবিদেরই ভাষায়?
নাকি তুমি দেখেছো তাদের
কেমন-চুপ-থাকা সব অনুভবতাদের
অথবা, ভুল দেখতে দেখতে পুরনো শুদ্ধতাকে ভুলে যায় ঐ খেরোখাতার কাটাছেঁড়া
কবিতারা-
কৃণনরূপ
নিশ্চুপ
একরাশ মধুমালতি
কুড়িয়ে আনা সন্ধ্যা শহর
গল্পছবি ।
____________
২সরা আগস্ট, ২০১৫
**'কৃণন' শব্দটি নিজের তৈরি। অনুভবতার সাথে যেভাবে এর অর্থ দাঁড় করাতে চেষ্টা করেছি-
কৃণন (ক্রিয়া) - আত্মগোপন করা, নিজের মতো থাকা, বিচ্ছিন্ন থাকা
কৃণনরূপ (বিশেষণ)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



