আমি ঠিক এখনও জানিনা, যাকে ভালোবাসি রোজ
তাকে সেদিনও ভেঙ্গেচুরে ভালোবাসতে পারবো কি না
হঠাৎ মনে হলো আজ, তাকে ভালোবাসি
যাকে কখনো চোখে খুঁজিনি
কেবল মনে
সে সামনে এলে বিশ্বাস হবে না যেন,
চোখ বুজে তখনও হয়তো তাকে খুঁজে বেড়াবো মনে।
পৃথিবীর কোথাও দেখিনি সেই ভালবাসাকে
যে বুকে জন্ম নেয়, আর
পথে আসতে আসতেই
মরে পড়ে থাকে, একসাথে, দুটি হাতে। কী সুন্দর, কী অছোঁয়া, কী নিষ্পাপ
সে এই পৃথিবীর না, সে এই পৃথিবীর না, সে এই পৃথিবীর না
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ রাত ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




