পৃথিবীর কেউ জানে না তোমার আমার সত্য, কেউ জানে না
যখন ওপাশে তুমি গালে হাত রেখে এপাশে আমায় দেখছো
মনে করছো প্রত্যেকটি স্বরোপ্রাচীনতায়
ত য় ন অথবা, ন র
বুকের উঠোনে দাঁড়িয়ে পুরনো কোনো গানের মতোন
হৃদয়ের দরজায় কড়া নেড়ে
আমার আভরণজোড়া আড়ালে, শুধু খুলে রেখেছি শূন্য হাত দুটি
স্বপ্ন-ছোঁয়ার-প্রতীক্ষা
ত ম ম
সুন্দর তুমি
সেই ব্যস্ততা অবসরের দিনেও
খুব আমার
খুব,
সবার ভিড়েও!
হঠাৎ তোমায় ভালোবাসি, হঠাৎ ছাড়ি, হঠাৎ অভিমান
এ কেমন অধিকার যেন
জন্মজনম
তুমি কি কেবল আমারই ছিলে
সমগ্র আধারে?
পৃথিবীর কেউ জানে না, কতোটা তোমার কাছে বসে থাকি
পাহাড়ের শিখরে বেঁচে ওঠা লতার মতোন
শিকারি চাঁদের
আলোকালো ঘরে
যেন তুমি বুঝতে পারো তোমার জন্য কখনও তৈরি হই নি আমি
আমার সময়
নিশ্চিত মুহূর্তের জন্য যেভাবে তৈরি হয় কেউ
তুমি তো নিশ্চিত নও। প্রতি মুহূর্ত,
আমার প্রতি মুহূর্ত সারাদিন,
সারাকাল!
পৃথিবীর কেউ জানে না তোমাকে ভালোবাসি আমার চুপচাপ হাসিতে
কখনো ভেঙ্গেচুরে, যেভাবে ভেঙে পড়ার আগে জানে না আনমনা টুকরোরা কোথায় কোথায় সে ছিটকে পড়বে, ডুববে অতলে ...
পৃথিবী জানে, তবু জানে না।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ ভোর ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




