কাল তোমার আসার দিন,
কেমন যেন বিশ্বাস হয় না,
ঘরে বসেই তোমার আসার
উৎফুল্লতাকে অনুভব করতে পারছি।
কাল সন্ধ্যায়ও কারা যেন গেল,
তাদের মুখে মুখে শুধু তোমার
আগমন বার্তা।
চারিদিকে হৈ হুল্ড়োরের মাঝে
আমার মনটিও যেন উতলা হচ্ছিল,
কখন আসবে তুমি ?
আসবেই যদি আসছো না কেন ?
তোমার কথা ভাবতে ভাবতে কখন
যে ঘুমিয়ে পড়েছিলাম জানিনা।
জেগে দেখি তুমি এসেছো,
রাতের আধারেতে পথ চিনে চিনে
তুমি এসেছো আমার কাছে।
নিস্তব্ধতার মাঝে লুকিয়ে লুকিয়ে,
তোমার আগমনে পাখিরা গাইলো,
শুভ হোক, শুভ হোক, নববর্ষ শুভ হোক।
শুভ নববর্ষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

