কতিপয় সিনিয়র ব্লগার আছেন যারা ছয় মাস পর সামুতে উঁকি দেন।
শুধু উঁকি দিয়েই কেটে পড়েন না। তার সাথে আবার একখান পোস্ট মেরে দেন যা পড়লে উক্ত ব্লগারকে যে কেউ সামু বিশারদ বলে মনে করতে পারেন ।
পুরো পোস্ট জুড়েই তারা আফসোস আর দীর্ঘশ্বাসের বন্যা বইয়ে দেন। তারা প্রত্যেক লাইনেই সামুর আগের পরিবেশ নাই, আগের মজা নাই ,আগের মত লেখক নাই, আগের মত কমেন্ট নাই ইত্যাদি ইত্যাদি বলে যান। সামুর দিন শেষ, সামু এখন অর্ধমৃত, এই কথা প্রচার করার জন্যই তাদের প্রাণপণ চেস্টা থাকে। কথায় কথায় আহারে!, ইস! কোথায় গেল সেই দিন গূলো ?, আগে কি মাস্তিতে বল্গাইতাম! এখন আর সেই মাস্তি নাই অথবা ব্লগে ক্যাচাল বেড়ে গেছে, এই হইছে সেই হইছে আরও কত কিছু বলে থাকেন।
তারপর আবার ছয়মাসের জন্য শীতনিদ্রায় চলে যান। যাবার আগে নিজেকে সবজান্তা সমশের প্রমান করে যান এবং সামুতে লেখার পরিবেশ নাই বলে শেষ নুনের ছিটে দিয়ে বিদেয় হন।
দয়া করে আপনারা এইসব বলে নতুন ব্লগারদের নিরুতসাহিত করবেন না। আপনাদের এইসব লেখার কারনে অনেক নতুন ব্লগার আর ব্লগে আসে না। যেখানে মজা নাই, আনন্দ নাই সেখানে আসবেই বা কেন? আমিও আসি না। আমার পরে যারা নিবন্ধন করেছেন তাদেরও বেশির ভাগ আসছে না। তারা আবার ফেসবুকে বুদ হয়ে পরে আছেন।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


