""আন্তর্জাতিক ভাবে ঘোষণা করা হল লেখাচুরি কোনো অপরাধ নয়। বরং লেখাচুরিও একটি প্রতিভা। প্রতিভাবান লোক ছাড়া অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেয়া সম্ভব নয়
আমেরিকার প্রকাশনা সংস্থা থেকে সরাসরি এই ঘোষণা দেওয়ার পর বিশ্বের সকল দেশ তাতে সাঁয় দিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে লেখাচোরদের আনন্দ মিছিল এবং পরস্পর মিস্টি বিতরন করতে দেখা গেছে। বাংলাদেশও এর পক্ষে আছেন এবং দেশের কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ে লেখাচুরি ডিপার্টমেন্ট চালু করা হবে। দেশ বিদেশের খ্যাতিমান লেখাচোর এই বিভাগে পড়াশুনা করতে পারবে। শিক্ষক অলরেডি জোগাড়ও হয়ে গেছে।
তবে আসল লেখকদের কথাও ভাবা হয়েছে। তারা যাতে নিরুৎসাহিত না হন সেজন্য তাদের জন্যেও রয়েছে স্বীকৃতি। যার লেখা যত বেশি চুরি হবে সে তত ভালো লেখক। তাদের জন্যেও রয়েছে সম্মানমা পুরস্কার।
------- লাল আলু, ভুয়া রিপোর্ট ।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


