তোমরা তো ছোট ভাইবোনদের নানা মজার গল্প শোনাও, তাই না? তবে তোমাদের প্রিয় জে কে রাউলিং কিন্তু কেবল বলতেনই না বরং ছোট বোন ডায়ানা ও বন্ধুদের আনন্দ দিতে মজার মজার গল্পও লিখতেন। রাউলিংয়ের পুরো নাম জোয়ান্না ক্যাথলিন রাউলিংয়ের (Joanne Kathleen Rowling))। ইংল্যান্ডের দক্ষিণের ছোট্ট শহর ইয়েটে তার জন্ম ৩১ জুলাই ১৯৬৫ সালে।
অনেকটা গ্রাম্য জীবনের আবহেই বেড়ে উঠেছেন রাউলিং। তার বাবা পিটার ছিলেন ইঞ্জিনিয়ার আর মা অ্যানি গবেষণাগারের টেকনিশিয়ান। পিটার ও অ্যানি ছোটবেলা থেকেই তাদের দুই মেয়েকে মজার মজার গল্পের বই কিনে দিতেন। রাউলিংয়ের ছেলেবেলার অভিজ্ঞতাই পরে তার লেখালেখির উপাদান যুগিয়েছে।
তিনি ইংরেজদের গ্রামগুলোতে ঘুরে বেড়িয়েছেন, দেখেছেন তাদের দুর্গসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন যেগুলো পরে তার কল্পনার ইন্ধন যুগিয়েছে। রাউলিং বিজ্ঞান আর অঙ্কের ক্লাসগুলো খুবই অপছন্দ করতেন কিন্তু সাহিত্যের ক্লাসে খুবই মজা পেতেন।
টিনএজ বয়সে তিনি স্বপ্ন দেখতেন একজন প্রতিষ্ঠিত লেখক হওয়ার। আর ভাবতেন, তার লেখা বই দোকানে হটকেকের মতো বিক্রি হবে। কী আশ্চর্য্, শেষ অবধি তার স্বপ্ন সত্যিই পুরণ হয়েছে। অবশ্য নিজের এ স্বপ্নের কথা ছোটবেলায় লুকিয়ে রেখেছিলেন তিনি মনের গহিনে। ভয় ছিল অন্যেরা তার লেখাকে দুর্বল আর কাঁচা বলে সমালোচনা করতে পারে। কিন্তু রাউলিং দিনে দিনে নিজের ভেতর আত্মবিশ্বাস বাড়াতে শুরু করলেন আর তার আত্মবিশ্বাসের প্রমাণ পাওয়া গেল যখন স্কুলের ফাইনাল ইয়ারে গিয়ে তিনি বন্ধুদের কাছ থেকে নাম পেলেন ‘হেড গার্ল ’ অর্থাৎ মেধাবী মেয়ে।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।