somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বাস যাত্রা!!!

১৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হরতালের সময় সময় বলে বি.আর.টি.সি এসি বাসগুলো প্রায় ফাঁকাই যাচ্ছিলো। মীরের বাসা থেকে আসার সময় বাস যখন ফার্মগেটে থামল তখন একটা মেয়ে এবং একটা ছেলে উঠেছে মাত্র। মেয়েটার পরনে ছিল উত্তরার খুব বিখ্যাত একটা স্কুল এন্ড কলেজের ইউনিফর্ম। কাঁধেই সেই ইন্সটিটিউশনের নাম লেখা।

মেয়েটা আগে আগে আসছিল। এবং ছেলেটা তার পেছনে পেছনে। মেয়েটা এসে আমার পাশের তিন সিটের একপাশে ধপাস করে ব্যাগটা ফেলে বসে পড়ল। ছেলেটাও তার পাশে বসল।

বসতে না বসতেই ছেলেটা হঠাৎ উঠে এসে আমার সামনের ডাবল সিটে বসে পড়ল। উদ্দেশ্য দুজনে পাশাপাশি বসা। মেয়েটাকে তার পাশে বসতে বলল। কিন্তু মেয়েটা সেখানে বসবে না। ছেলেটাও আর উঠে গিয়ে মেয়েটার পাশে বসবে না। দুজনেই একজন আরেকজনকে তুই তুকারি করছে এ থেকে বুঝলাম তারা দুজনেই বন্ধু।

ওদের দুজনের মান অভিমান দেখে ভীষন মজা লাগছিল। অন্যের দূর অবস্থা দেখলে মানুষের স্বহজাত প্রবনতা হেসে দেয়া। আমিও তার ব্যতিক্রম নই। আমারও ভীষন হাসি পাচ্ছিলো। আমি মেয়েটার দিকে তাকিয়ে আমার সেই রহস্যময় হাসিটা দিলাম। আমাকে অবাক করে দিয়ে মেয়েটাও হাসি ফিরিয়ে দিল।

এটা দেখে বেচারা ছেলেটা এবার উঠে গিয়ে মেয়েটার পাশে বসতে চাইলো। মেয়েটা এবার ছেলেটাকে তার পাশে বসতে দিবেনা। তাকে বলল, তুই ওইখানে আগে বসছিস তাই এখন ওখানে গিয়েই বসবি। আমার পাশে বসতে পারবিনা।

বেচারা ছেলেটা মুখ কালো করে আমার সামনের সিটে এসে বসে পড়ল। কিন্তু তার কেন যেন শান্তি লাগছিল না। সে একবার ঘাঁড় ঘুরিয়ে আমার দিকে তাকাচ্ছে আরেকবার মেয়েটার দিকে তাকাচ্ছে। আমি হাসছি। মেয়েটাও মিটিমিটি হাসছে।

এমন করতে করতে আমার গন্তব্য চলে আসল। আমি ব্যাগ কাঁধে নিয়ে দরজার দিকে এগিয়ে। নামার আগে আরেকবার ঘাঁড় ঘুরিয়ে মেয়েটাকে দেখলাম। মেয়েটা তখনও হাসছে... আচ্ছা মেয়েটা কি জানে তার পাশের সিটে মুখ কালো করে বসে থাকা ছেলেটা তাকে কি পরিমান ভালোবাসে? ছেলেটার চোখে আমি যে পরিমান হিংসার আগুন দেখেছি। সে আগুন দিয়ে পুরো পৃথিবীটাকে এক নিমিষে জ্বালিয়ে দেয়া সম্ভব। সেটা যদি মেয়েটা জানতো... সেটা যদি মেয়েটা বুঝতো... (০৬-০২-২০১৪)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×