somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোপালগঞ্জের মেয়ে বিয়ে করার রহস্য

১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৪ এর ৩০শে মে সকাল সকাল যখন এক ফ্রেন্ড এর সাথে পুরান ঢাকায় খাইতে যাবার প্লান চলছে তখন বাপ্পি(আমার বাবা) এসে বললো যে বিকালে ফ্রি থাইকো, একটা মেয়েকে দেখায়তে নিয়ে যাবো। আমি একটু অবাক হইলাম এইটা কি বলে আবার। তো কি আর করা তাই খাওয়ার প্লান বাদ দিয়ে উলটা না খেয়ে থাকলাম যাতে আমাকে একটু শুকনা লাগে। যথারীতি সন্ধ্যাবেলায় মেয়ের সাথে দেখা হইলো। মেয়ে পর্দা করে, নামাজ পড়ে, দেখতেও সুন্দর আবার মেয়ের বাড়ী নড়াইলে, নড়াইলের প্রতি আমার একটা দুর্বলতা আছে কারন এই নড়াইল থেকেই শরীফ, মাসরাফি, রাসেলের মতো পেসার বাংলাদেশ ক্রিকেট দলে খেলছে আবার আমার নানা বাড়ীও। তাই আর দেরি না করে হ্যাঁ বলে দিলাম। এখন অপেক্ষা মেয়ের হ্যাঁ শুনার। মেয়েও প্রায় সাথে সাথেই হ্যাঁ বলে দিলো। চাইনিজ রেস্টুরেন্টে দেখা করছিলাম বলেই মনে হ্যাঁ বলছে। আলোতে দেখলে হ্যাঁ বলার কোন সম্ভাবনা ছিলোনা, আমার বিশ্বাস।
তারপর বিয়ের ঠিক একদিন আগে বাবা যখন ফোনে দাওয়াত দিচ্ছিলো তখন কান পেতে শুনি সিলেটের ভাষায় বলতেছে "পুরীর বাড়ী গোপালগঞ্জ। আর পুরীর বাবা সিঙ্গাপুর থাকোইন" এর মানে হচ্ছে "মেয়ের বাড়ী গোপালগঞ্জ আর মেয়ের বাবা সিঙ্গাপুর থাকে"। আমি সঙ্গে সঙ্গে বাবা-মাকে জিজ্ঞেস করি "এইটা তোমরা কি বললা? মানে কি?" কারন আমার ১টা শর্ত ছিলো যে বিয়ে করলে গোপালগঞ্জ আর বিক্রমপুর এর মেয়েকে বিয়ে করবো না। আমার বাবা-মা তখন বলে "আমরা তোমাকে জানাই নাই, কারন ভালো মেয়ে পাইছি এরপরও গোপালগঞ্জ শুনলে তুমি না করে দিবা। এর আগে বিক্রমপুরের একটা ভালো মেয়েকে তুমি না করে দিছো।" কি আর করা তাই ভূল করে গোপালগঞ্জের মেয়েকে বিয়ে করে ফেলতে হইলো।
পরে আল্লাহর রহমতে প্রমানিত হইলো যে "সেইদিনের ভুলটাই আমার জীবনের সবচেয়ে সঠিক কাজ ছিলো" বাকি সবকিছু আল্লাহ জানে। আপনারা দোয়া করেন যাতে সারাজীবন যাতে একসাথে সংসার করে যেতে পারি"
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০১
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×