আমার এই জমাটবাধা শুভ্র মুহুর্তগুলো
এই জ্যোস্নাস্নাত ভরা পূর্ণিমার রাত,
শত আলোকবর্ষ হাটা ক্লান্ত ইচ্ছে
আমার ক্রমশ আবর্তিত হওয়া রংহীন দিনগুলো;
সবকিছুকে একই স্রোতে বইয়ে দিয়ে
আমি তাকাই দিগন্তেজাড়া সবুজের পানে
অবাক নয়নে আবিস্কার করি তোমার মুখ।
আমার অনুপ্রেরনা, আমার ইচ্ছে, আমার স্বপ্ন,
সবকিছুই বাধা পড়া তোমার অনুকুল নীড়ে
আমার এই গান, এই সুর , এই কবিতা
সবকিছুই মা শুধু তোমায় ঘিরে।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৭ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




