ভোরের আলোয়, দুপুর রোদে আর হয়নাকো সুড়সুড়ি।
হচ্ছি আমি বুড়োই ভীষণ, হচ্ছ তুমি বুড়ি।
ভালোবাসার, প্রেমের যে জাল, বুনন হয়না শেষ,
যাচ্ছি যেথায়, হচ্ছি নাকাল, ঘৃণার বাংলাদেশ।
আড়চোখে কি তাকিয়ে দেখো,সবার সর্বনাশ?
ভাবছ আছো ভালোই তো বেশ,আমার স্বর্গবাস।
দুদিন আগেই ছিলে তুমি, নাস্তানাবুদ এভিল।
হ্যান কারেঙ্গা, ম্যান মারেঙ্গা সত্যিকারের ডেভিল।
তোমার মুখেই যদি শুনি, সুবিচারের বানী;
কষ্টে মোদের বুক ফেটে যায় তোমায় যারা চিনি।
পারছিনা আর পারবোনা আর,দুঃখেই পড়বো মারা,
মরার আগে আতশবাজি ঠিক ফোটাবো যারা।
পাঁচেক, দুয়েক টাকার জন্যে গরিব পেটেই লাথি,
তোমার ওসব কুকর্মেতে ছিলাম সবাই সাথী।
আজ হটাৎ করেই ক্যামনে কি হয়,
কিসের কি আর কিসেরই ভয়?
হটাৎ কেন সুশীল সাজা,
মাছ না খাওয়া উল্টে ভাঁজা!!
অতীত কি আর মিছে বলে,
মুখ খুললেই এতই জ্বলে?
সাধু তুমি সাবধান থেকো,
হাতে মালা তসবিহ জপো।
বারং বারি, জুতোর বাড়ি
পড়বে ঠিকই ঘাড়ে ছড়ি,
হয়তো সেদিন, সুদিন এসে
গান শোনাবে অজুত হেসে।
হয়তো আমি, আমরা অনেক
দেখবো না সেই আলোর বাস,
তবুও যাবো যুদ্ধ করে, হটিয়ে এই অন্ধকারে
করবো ভালোবাসার চাষ।
ওপর থেকে পড়ছে যে বাজ,
শব্দ শুনেই ক্ষান্ত হও।
দশের মতই মানুষ রে তুই
দশের মাঝেই দশই রও।
সময় গেলে সাধন যাবে,
আর পাবিনা কৃত্তিবাস
মানুষ হয়েই, সারা জীবন
পেট পুরবি খেয়ে ঘাস।
তাই বলি, সব আসন ছেড়ে ছুড়ে
তক্তপোষের বাদ্যি নেড়ে,পালিয়ে থাক অন্ধকারে।
অথবা তুই এই জমিনে,
বসতে পারিস পিড়ি এনে।
মাটির মানুষ, মাটিই হবে, রাখিস জেনে, ঠিক রাখিস জেনে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


