somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধ্যবিত্তের কম্পুটার।

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যবিত্তের খুব কমন কিছু গল্প থাকে, একটা শুনাই।

কম্পিঊটার সম্পর্কে জানার আগেই জেনেছিলাম কম্পুটার সম্পর্কে। চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়ে প্রখর ছিলো কিনা...!!!... কার্টুন পড়ে মাথায় কিসসু ঢুকে নাই তখন। ভাবতাম কম্পুটার মানে ভয়ানক কিছু, সেটা আবার বুদ্ধিমান ও...!!!

তারপর ধীরে ধীরে এই জাদুর বাক্সে-র ব্যাপারে জানি। পাড়ায়- মহল্লায় কম্পুটার ঢুকতে থাকে। এর ওর বাসায় কেনা হয়, আমরা দেখতে যাই। দূর থেকে দেখে ভাবি ও বাবা, এটা দিয়ে তো এবার এই আমার বাসার পাশের মানুষ-গুলান চাঁদে, বৃহস্পতিতে, নেপচুনে চলে যাবে। কতো কি শুনসি এই জিনিষের ব্যাপারে। বন্ধু বান্ধব যাদের বাসায় এই জিনিষ ছিল- তাদের ভাবসসসসের নূরানি কিরণে অপমানিত হবার ভয়ে কখনো কারো কম্পুটারে আমার হাত লাগেনি আনটিল আই হ্যাভ অওনড মাই অউন। এখনো; যে কোন দ্রব্যের ব্যাপারে সেই অতীত কটু অভিজ্ঞতা থেকে যাবার রেশ ধরে থাকায়, কারো সম্পত্তি ধরে দেখি না আমি।

অতঃপর, একদিন আমারও সুযোগ হয় এই প্রলয়ঙ্করী জিনিষ কেনার। আজিব চিজ। মধ্যবিত্তের খুব স্বপ্নের একটা জিনিষ। প্রথম কিছুদিন সারাদিন ওটা নিয়েই পড়ে থাকতাম। তারপর সেই মোহ- টাও কাটে একসময়। তারপরও প্রথম সেই কম্পুটার, অনেক অনুভূতি মিশে থাকা কম্পুটার। অনেক গল্প, অনেক মান- সম্মানের ছোট ছোট, অভিজাত ভাষায় সিলি ম্যাটার মিশ্রিত কম্পুটার।

দিন কতেক আগে ওইটার মালিকানা স্বত্ব পরিবর্তন করে ছোট বোনটাকে দিয়ে দিলুম। আজকে ওর রুমে ঢুকে দেখি আমার সেই ভালবাসার বাক্স-টা চকচক করছে।:)

বুঝলাম... প্রজন্ম থেকে প্রজন্মতরে মধ্যবিত্তের প্রথম জিনিষের প্রতি আবেগ একই রয়ে গেছে। যতই ট্যাব, স্মার্টি আসুক... আমার এই বিশাল কেসিঙয়ের প্রাগ-ঐতিহাসিক, জুরাসিক পার্ক কম্পুটারের আবেদন ফুরাবে না কখনই। ;);)
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×