somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন হোক দা কমন জেন্ডার।

২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Hermaphrodite বা হিজড়া-দের সামাজিক অবস্থান মানবেতর বা তারা পর্যাপ্ত সহানুভূতি পাচ্ছে না; ঠিকাছে অতীব সত্য।

তারা খেতে না পেয়ে মারা যাচ্ছে- মিথ্যা, তাদের একেবারে এক থেকে একশ- সবাই ঘৃণার চোখে দেখে- মিথ্যা।

অবস্থা যতই খারাপ হোক সেটা দিয়ে বর্তমানে এই মানুষ গুলানের একটা বিশাল অংশ যা করে বেড়াচ্ছে তাকে আমরা Justify করতে পারিনা। বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি;

আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, সেটি একটি শপিং কমপ্লেক্সের ভেতর। তো, প্রতি মাসের শুরুতেই হিজড়া-দের পাঁচ জনের একটি দল আসে চাঁদা নিতে। এই দৃশ্য গত আড়াই বছর ধরেই দেখছি। প্রথমে ১০০ টাকা নিত, তারপর দুশ হোল, এখন তিনশ করে নিচ্ছে। ঈদ-পার্বণে তা বেড়ে পাঁচশ- হাজারে ঠেকে।

আদালতের রায়ে ঠিক যেমন বলা হয়- এত টাকা অনাদায়ে এত বছর/ মাস জরিমানা, ঠিক তেমনই মাসে দু'বার চলে আসলে, আমরা টাকা দিতে আপত্তি জানালে তারা দিগম্বর হয়ে, অত্যন্ত ভয়ঙ্কর দর্শন তান্ডব নৃত্যের অবতারনা করেন। সাধারণত আমরা সিনেমা দেখার জন্যে টাকা দেই, এই ক্ষেত্রে ওই দৃশ্য না দেখার জন্যে টাকা দিতে হয়। মাশাল্লাহ...

আমাদের এক সময়কার ক্যাশিয়ার ছিলেন কামরুল মুনশি নামে এক ভাই, ওই দলের সরদার তার নাম পর্যন্ত মনে রেখেছিলেন। এসেই, বাইরে থেকে "ওই মুনশি, টেয়া দে, নইলে কড় তুলি দির"... বলে স্বীয় বস্ত্র হরণের যে হুমকি দিতেন, তাতেই সবার আত্মা নড়বড়ে অবস্থা হয়ে যেত।

হ্যা, এইবার সাহসি ভাইয়েরা বলতে পারেন, ছিহ ছিহ, আপনারা পুরুষ হয়ে হিজড়া দের সাথে আপোষ...!!!! হ্যা, একবার আমরা ডাণ্ডা নিয়ে বের হয়েছিলাম, এর পর ওনাদের উলুলুলুলুলুলুলুলুলুলুলুলুলুলুলুলুলুলু ডাক শুনে সে এক ত্রাহি ত্রাহি অবস্থা। কোটি, লাখ না হলেও শত শত হিজড়া এসে হাজির হয়ে গিয়েছিল। এর পর যে অসাধারণ মধুমাখা শব্দাবলী মৌমাছির মত উড়ে উড়ে ডাণ্ডা-কেই ঠাণ্ডা করে গিয়েছিল, তা বলা বাহুল্য মাত্র।

সেদিন, পুরো কমপ্লেক্সে বিচ্ছিরি অবস্থা। পুলিশ ডাকা হোল। পুলিশ এসে উল্টো আমাদের দিল বকা।

ধীরে ধীরে এই ধরণের মানুষ দের সংখ্যা বাড়ছেই। এখন, অনেক পুরুষই যোগ দিচ্ছে হিজড়া-দের দলে। সুঠাম, ঋজু শরীর। আমরা অত বোকা নিশ্চয়ই নই, যে অন্তত একজন পুরুষ কে আলাদা করে চিনতে পারবোনা। কিন্তু, কিচ্ছু করতে পারছিনা। প্রশাসন ভিতু, আমরা সাহসি হয়ে কতটুকু কি করতে পারব। আমার পেশা আলাদা, আমার তাতে সময় দিতে হচ্ছে, কিন্তু পুলিশ বাবাজি তার পেশায় সময় না দিলে কিভাবে কি? অথচ, এই প্রশাসন ঠিক নির্দেশ পেলে বন্ধ করে দিতে পারবে, এদের এই মহামারি আকারে, সুপারবাগ আকারে গজিয়ে ওঠা নতুন চাদাবাজির মহোৎসব।

আমাদের পাশের দেশেই হিজড়া দের এখন ক্রমোন্নতি চোখে পড়ার মত, এরা একসময় চাঁদাবাজিই করত, কিন্তু এখন অনেকেই পড়ালেখা করছে, বড় হচ্ছে।

এদের বোঝাতে হবে, আমরা মানুষের একজন হয়ে বলছি, সবাই তোমাদের ঘেন্না করেনা। এ নিছক ভুল বোঝাবোঝি। যে টুকু অসম্মানিত তোমরা হও, তা তৈরি হয়েছে যতটা না শারীরিক প্রতিবন্ধকতায়, তার চেয়ে ঢেঁড় বেশী মানসিক দ্বন্দে, দুরত্বে। এর দায় প্রায় পুরোটাই আমরা যারা নিজেদের স্বাভাবিক দাবী করি, তারা নিচ্ছি। কিন্তু; দায় তোমাদেরও আছে।

শুরুটা কঠিন হবে; কিন্তু একাকি শুরু করি। আমি অন্তত আর দেখলেই তেড়ে ফুড়ে উঠছি না। কিন্তু; চাঁদাবাজি সে হিজড়াই হোক কিংবা কোন মহান বীর বীর্যবান অ্যালেকজান্ডার দা গ্রেট হোক- বিনাযুদ্ধে মানছিনা। ;)

পুরুষ-নারী-হিজড়া পরিচয়ের চেয়ে বড় হোক মানুষ। লিঙ্গের চেয়ে বড় হোক জীবন।

হ্যা; জীবনই হোক দা কমন জেন্ডার। :):):):)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×