somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুলকানী।

২০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আহমেদের মৃত্যুদিন আর কাজি আনোয়ার হোসেনের জন্মদিন ক্র্যাশ করেছে। খুব সমস্যার ব্যাপার।

এক দল মানুষ থাকে যাদের চুলকানি বেটনোভেট সি এল অয়েন্টমেন্ট পুরো দুই টিউব শেষ করলেও থামেনা। এদের মতে হুমায়ূন আহমেদ একজন সস্তা লোক এবং সস্তা শ্রেণীর লেখক, এবং তিনি প্রচার ভালবাসতেন বলেই আজ পারলে বাংলাদেশ জুড়ে হুমায়ূন দিবস পালিত হচ্ছে, আর কাজি আনোয়ার হোসেন একজন নিভৃতচারী হওয়াতে তাকে আমরা ভুলে গেছি।

যুক্তি ঠিকাছে। একজন প্রচার চেয়েছেন পেয়েছেন, আরেকজন প্রচার চান নি, তাই হয়েছে। দুজনের ইচ্ছাই পূর্ণ। অসাধারন। অত্যন্ত ভালো ব্যাপার। এটাই তো হওয়া উচিৎ, তাই নয় কি?

কিন্তু, লেখার মান যাচাইয়ের আপনি কে? কোন লেখার শিল্পগুন, বা শিল্পেরই গুন যাচাইয়ের মাপকাঠি নির্ধারণের সিলিং বা বার টা কি?

এই লোকগুলান আসলে কাওকেই পছন্দ করেনা। এদের স্রেফ চুলকানো দরকার, তাই চুলকিয়ে যায়। নিজের শরীর, পরের শরীর সবার টাই চুলকায়। এরা কখনো মুগ্ধ হয়না, কাওকে মুগ্ধ করেনা, মুগ্ধতার কথা জানায় না। শুধু ফাক ফোঁকরে নোংরা খুজে বেড়ায়। এদের কখনো আপনার ভালো তে পাবেন না। খারাপে পাবেন হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ধ্রাম ধ্রাম দুটো দেবার জন্যে।

সমাধানঃ এরা বাড়ী দেবার আগেই আপনি দুটো দিয়ে দিন।

শেষ করি একটা গল্প দিয়েঃ

জনপ্রিয় এক লেখক সব সময় হুমায়ূন আহমেদের তীব্র সমালোচনা করতেন। হুমায়ূন আহমেদ একবার তাকে একটি পাণ্ডুলিপি দিলেন। পড়া শেষে ছিদ্রান্বেষী সমালোচক বললেন লেখাটা ভালো হলেও গভীরতা নেই।

হুমায়ূন আহমেদ পাণ্ডুলিপি পকেটে ঢোকাতে ঢোকাতে বললেন, এটা মানিক বন্দোপাধ্যয়ের লেখা। আমি শুধু চরিত্রের নাম পাল্টে এনেছি। মানিকজীর লেখায় গভীরতা না থাকলে আমি গর্বিত যে আমার লেখায় গভীরতা নেই।

এই হোল অবস্থা। গভীরতা মাপতে থাকুক গভীর জলের মাছেরা। মাপতে মাপতে স্থান পাক গভীরতম তলদেশে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×