somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিসাইল জনগন।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলার, ভালো ভাবে বলতে গেলে হাফপ্যান্ট কালের আমার এক বন্ধু আছে, বিচিত্র প্রতিভার অধিকারী। তার প্রতিভার কথা বলি, নাম বলা যাবে না, বললে কোন এক রাতের আড্ডায় আমাকে গাড্ডা খেতে হবে।:-*

তার বিচিত্র প্রতিভা-টি ছিল ডান হাতের পাচটি আঙ্গুল শক্ত করে একই বিন্দু-তে এনে বন্ধু বান্ধবের পশ্চাৎ দেশে দেশে ঘোরা। সে এখনো বাংলাদেশ ভিন্ন অন্য কোন দেশ ভ্রমন না করলেও নিদেনপক্ষে হাজার খানেক বার বিভিন্ন মানবের পশ্চাৎ দেশে ভ্রমণ করেছে, উইদাউট টিকিট, উইদাউট ভিসা এবং উইদাউট ওই পশ্চাৎ দেশের মালিকের অনুমতি।;)

তো সে এহেন দেশে ঘুরে ঘুরে করতো টা কি? এই রাজ্য জয় করেও কিইবা লাভ?:-*

সে যেই দেখতো কেউ অন্যমনস্ক, সেরেছে। তার ডান হাতের আঙ্গুল মিসাইল দিয়ে তীব্র আঘাতে একেবারে মিসাইলময় করে দিতো বন্ধুদের বসবার একমাত্র অবলম্বন। আমিও একবার সেই মিসাইল অনুভব করেছিলুম।X((X((X((X((

নাহ, এইটাকে তার প্রতিভা বলছিনা।

তার প্রতিভা ছিল, প্রতিবার একই কাজ করার পর ক্ষমা চাওয়ার। কোন মুলোটা বাড়বে সেটা যেমন পত্তনেই বোঝা যায়, ঠিক তেমন কোন মানুষ টা নির্লজ্জ হবে তা তার স্বাভাবিক বোধ থেকেই বোঝা যায়। বার বার ওই একই জায়গায় কি গুপ্তধন সে পেয়েছিল কে জানে, এই কাজ সে শৈশব, কৈশোর বয়েস পার হবার পরেও অনেকদিন ভুলতে পারেনি।

আমাদের মসজিদের ছাদে বহুদিন কোন তেরপল টাঙানো ছিলনা। কড়া রোদে ওই ছাদেই জুমা পড়তাম সব আপাত এবং জোর করে বখাটে হতে চাওয়া সত্যিকার ভালো ছেলের দল( আদতে কারুরই ভাজা মাছ উল্টাবার সামর্থ্যও ছিল না)। একদিন এক রৌদ্রজ্বল শুক্রবারের জুমার পরে সবাই হুরমুড়িয়ে নামছি। এমন সময় এক মুরুব্বী, যার পেছনটা দেখতে আমাদের দলেরই আর কারো মত; তার পশ্চাতের ভিসা উন্মুক্ত করে দিলেন মিসাইল ম্যানের কাছে।

যা হবার তাই হোল। কউউউউউউত্তত্তত করে একটা আওয়াজ পেলাম। পেছনে ফিরে দেখি আঙ্কেল তার দেশ বেদনার চেয়ে মনের বেদনায় আক্রান্ত হয়ে, মিসাইল ম্যানের কান ধরে দুটো দিলেন।:D:D

এই সময় গুলো বেশ উপভোগ্য। আমরা তখন কেউ মিসাইল ম্যান কে চিনিনা। মুখ ঘুরিয়ে হাটা শুরু করতেই মিসাইল ম্যান সেই পুরনো রুপে।:):):):)

" আঙ্কেল, আই তো দুরাইয়েনে নাইমতে গেলাম, হিতার লাই অনের এন্ডে বাড়ি লাইজ্ঞেদে... আরে মাফ গরি দিওন, আই কি ইচ্ছা গরি মাইজ্জিনা????..."

আঙ্কেল মাফ করে কান ছেড়ে দিলেন। মিসাইল ম্যানের মিসাইল থামলো না। যাও বা থেমেছে, তাও তার অনেকদিন পরে। বয়েসের আলগা ভারিক্কি তে পড়ে।

'''''''''''''''''''

খবরঃ গোলাম মাওলা রনি ইচ্ছেমত মানুষ পিটিয়ে মাফ চেয়েছেন। বারংবার মাফ চেয়েছেন। সাংবাদিক বলছিনা সজ্ঞানেই, মানুষ পেটানোর সাথে কোন গোষ্ঠী বা কোন পেশার গুনফল, ভাগফল হয়না।

এমন হাজারো রাজনৈতিক নেতা, পাতিনেতা, উপনেতা, কেথা, মেতা, জুতা আছেন বিভিন্ন দলের যারা মানুষ পেটান, ঝামেলায় পড়লে মাফ চান, এবং কেবল মাত্র অতি ঝামেলায় পড়লেই অফ যান।

তাদের বলি-

বাঙ্গালী এখন আর ওই আঙ্কেল না। পশ্চাতে মিসাইল মেরে মাফ চাইবেন, আর পরদিন আবার নতুন মিসাইল দাগাবেন।

কানটা আমরা লুকিয়েই ধরি। একটা সিল মারি, তারপর একটা সাদা অসচ্ছ বাক্সে কাগজের কানটাকে ফেলে দেই।

মিসাইল ম্যান ভাইয়ারা এবং ওম্যান আপ্পিরা... আমরা কিন্তু কানটা পাঁচ বছরের জন্যে ধরি।

খুব খিয়াল কইরা।B-)B-)B-)B-)B-)
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×