পৃথিবীর সবচেয়ে ভারী বস্তুটি নাকি পিতার কাঁধ চেপে শেষ যাত্রার দিকে চলা সন্তানের লাশ। মনিরের বাবার কাধ টার উপর কত কেজি চাপ পড়ছে এখন?
অনেক বাস্তববোধে ভর্তি মানুষের শহরে লাশটা আরেকটা লাশই। পনের বছরের একটা হালকা পাতলা ছেলের লাশ। চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে হয়তো। বাবার বুকের খাঁচায় তার ওজন তখন একটা পুরো পৃথিবী। নষ্ট হয়ে যাওয়া পৃথিবী। একটা পচা গলা বাংলাদেশ।
এইসব ছুটির দিনে অনেক বাবা তার ছেলেকে নিয়ে বেরুবেন ঘুরতে, বেরুতে। রমযান আলির বুকে আর কখনো তার কোন সন্তান কে নিয়ে ঢাকা শহর বেরুবার ইচ্ছা হবেনা। এক বুক পৃথিবী বোঝাই করে ঘুরে বেড়ানো সম্ভব হবেনা তার। দুদিন ধরে ছেলেকে যে শহর দেখিয়েছেন, যে শহরে বাবার সাথে ঘুরে ঘুরে দুটো দিনের অপার্থিব আনন্দ নিয়ে ভরে উঠেছিল মনির, সেটা জানা হবেনা অনাগত কোন ভবিষ্যতের।
তাতে দুলবেনা কোন নষ্ট বুড়িগঙ্গা, তাতে দুলবেনা গাজিপুরের চাপাইর কোন প্রাণ।
মনির হয়তো একদিন পিতা হত। তার ভ্যানে চড়তো নতুন কোন মনির। বাসায় ফিরে রমযান আলির সাথে কথা বলতো নাতি। রমযান আলি বরং বুক ফুলিয়ে বলতেন, তোর বাপেরে ঢাকা দেখাইসি আমি। গল্প আমারটা শোন।
নাহ...
সেই গল্পে এখন থাকবে শুধু মনিরের লাশ। শুনবে অন্য কেউ। অপরিচিতেরা। পেপার- পত্রিকা- চ্যানেল- গণমাধ্যমেরা।
আর মনির থাকবে শুয়ে চাপাইর কোন কবরে, হরতাল নামের এক গণতান্ত্রিক অধিকার চর্চার সুফল হয়ে।
রমযান আলির দু- চোখে তখন গণতান্ত্রিক শুন্যতা।
একজন রমযান আলি আর দু' চোখ ভর্তি গণতান্ত্রিক শুন্যতা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।