বাংলাদেশের তথাকথিত উদার বা প্রগতিশীল নিজেদের যাই বলিনা কেন, আমরা যে কত বড় সাম্প্রদায়িক তার প্রমান, একজন মানুষ মুসলমান হলে তাকে বলি "ভাই" আর হিন্দু হলে "দাদা" | এই একটি সম্মোধন দিয়ে আমরা বুঝিয়ে দেই তুমি হিন্দু, আমি মুসলমান | অথচ "ভাই" বা "দাদা" কোনটাই "কুরআন" বা "গীতা" থেকে নেয়া কোনো শব্দ না | যেমন না, জল বা পানি। খালা, ফুপু বা মাসি পিসির ক্ষেত্রেও একই অবস্থা !
যেহেতু আমি হিন্দু তাই খালাকে মাসি ডাকব, আর যেহেতু আমি মুসলমান তাই পিসিকে ফুপু ডাকা আমার জন্য বাধ্যতামূলক। যেই সমাজের মানুষ একটা সম্মধনের ক্ষেত্রেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কে "হিন্দু" আর কে "মুসলমান", সেই মানুষরা স্বপ্ন দেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ! অবাক হই, তবে হতাশ হই না। জিনিস গুলোর পরিবর্তন হোক এখন থেকেই......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




