
পৃথিবীর সবচেয়ে দামি বস্তুর নাম ইন্টারনেটের কল্যানে হয়ত অনেকেই জানে৷ তা হল অ্যান্টিম্যাটার। বিজ্ঞানীদের ভাষ্য মতে এটিই সবচেয়ে দামি বস্তু যার মূল্য প্রায় ৬২.৫ ট্রিলিয়ন ডলার।
কখনো কি ভেবেছেন পৃথিবীর সবচেয়ে সস্তা বস্তু কোনটা!
হুট করে মাথায় হয়ত আটানা দামের লজেন্স এর কথা আসতে পারে। কিন্তু না। এর থেকে ও সস্তা বস্তু আছে যার বহুমুখী ব্যবহারের সাথে এর দামের পার্থক্যটাই একে আমার চোখে সস্তা বস্তুর মুকুট পরিয়েছে।
আর সেটি হলো দিয়াশলাইয়ের বাক্স যা পৃথিবীর সবচেয়ে সস্তা বস্তু। এই একটাকা দামের ম্যাচ বক্সে ২৫ টির মত কাঠি থাকে যা দিয়ে আপনি চাইলেই পুরো একটা বনাঞ্চল পুড়িয়ে ফেলতে পারবেন । মাত্র ১টা কাঠি দিয়েই শত শত ঘর বাড়ি ছাই করে শত কোটি টাকা লোকসান করে দেওয়া সম্ভব। এই বক্সে থাকা প্রায় সব কাঠি দিয়ে গড়ে ৪ টা করে ১০০ টার ও বেশি সিগারেট ধরিয়ে কষ্ট সব ধোঁয়ায় মিশিয়ে দিতে পারেন। গড়ে ১.৫ টা করে ৪০ টা কয়েল জ্বালিয়ে মশার হাত থেকে বাচতে পারেন ৭০ টারও বেশি মোমবাতি জ্বালিয়ে ঘর আলোকিত করতে পারেন। ১টি কাঠি দিয়ে ১বার করে ২৫ বার চুলা জ্বালিয়ে মজার মজার সব আইটেম রান্না করে খেতে পারেন। আর এই সব কিছুই সম্ভব মাত্র একটাকা দামের এই ম্যাচ বক্স দিয়েই।
খুবই সস্তা তাই না!
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



