somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুল হাসান~ একজন কবির কথা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি আবুল হাসান। আসল নাম আবুল হোসেন মিয়া। জন্ম টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ৪ আগস্ট। ডাকনাম টুকু । তার কবিতার পঙক্তি 'প্রথম আলো' তাদের স্লোগান হিসেবে ব্যবহার করে বটে, নামটা বলে না ।

"বদলে যাও, বদলে দাও, কিছুটা বদলাও" ('বদলে যাও, কিছুটা বদলাও')

থেকেই বোধ করি আজকের এই দৈনিকের স্লোগান । যাক সে কথা । আমার কাছে প্রেমের কবি, ভাবের কবি এই আবুল হাসান । বিস্ময়কর তার সাধারণ কবিতার নিজস্ব স্টাইল । এত সহজ করে বলে মনের কথা, প্রেমের কথা খুব কম কবি বলতে পেরেছেন । নারীদের নিয়ে অনেক কবিই তাদের দর্শনে ব্যাখা করতে না পারলেও প্রেমের প্রতীক হিসেবে তিনি বারবার নারীদের আখ্যায়িত করেছেন ।

" এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া " ('তোমার চিবুক ছোঁবো, কালিমা ছোঁবোনা')

"একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো

একটি পুরুষ তাকে বলুক রমণী! " ('নিঃসঙ্গতা')

এরকম বহু কবিতা আছে যেগুলোর প্রতি মুগ্ধতার শেষ নেই । তবে আমার ভালো লাগত তার 'ক্রমাগত দ্যোতনা' (নির্মলেন্দু গুণের ভাষায়) স্টাইলটি । সে দিক থেকে 'এখন আমার' কবিতাটি আমার পড়া তার সেরা কবিতা । কিছু দিয়ে দিলাম -

"আর তাছাড়া আমি কি আর যীশু নাকি
হাবিজাবি ওদের মতো সব সহিষ্ণু ?
আমি অনেক কষ্টে আছি, কষ্টে আছি;
কষ্টে আছি, কষ্টে আছি।"


এছাড়াও 'স্মৃতিকথা', 'বন্ধুকে মনে রাখার কিছু ১, ২, ৩' , 'স্রোতে রাজহাঁস আসছে', 'আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল', 'উচ্চারণগুলি শোকের', 'আমার হবে না, আমি বুঝে গেছি' প্রভৃতি বহু অসম্ভব ভালো কবিতা আছে ।

নিচে একটা লিঙ্ক দিয়ে দিলাম । পড়ে দেখতে পারেন । জানি না কয়জন আবুল হাসান ভক্ত আছে ।

Click This Link

কবির ভাষায় শেষ করছি

"ওদের কাছে নগ্ন হয়ে আর তো পারি না,
যা বৃষ্টি তুই যা।" ('বশীকরণ মন্ত্র')

লোকটা সত্যি সত্যি বশ করে ফেলে ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×