somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারে ভারতবর্ষ দর্শন: পর্ব-৬

২১ শে মে, ২০১৪ সকাল ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যাত্রার দ্বাদশ দিন, বোধ হয় ৷ গুনতে গিয়ে বারবার ঝামেলা হচ্ছে বিধায় ছেড়ে দিয়েছি ৷ গুনে কী লাভ ? আজ দিল্লী ছেড়ে চলে যাচ্ছি ফের কলকাতা ৷ সেখান থেকে বাড়ি, মানে ঢাকা ৷ ওদিকে দাদীর শরীর নাকি খুব একটা সুবিধের যাচ্ছে না ৷তাড়াতাড়ি যাওয়া দরকার ৷ কিন্তু পূর্ভা নামের যে ট্রেনে টিকেট পেলাম তা খুব সুবিধের নয় ৷ মানে সুপার ফাস্ট কিন্তু মাঝে মধ্যেই থামতে হয়, সে জন্য প্রায়শই দেরি হয় গন্তব্যে ৷ বিহারের সঙ্গে কোন জায়গারই সরাসরি রেল নেই বিধায় ওকে থামতেই হয় কলকাতা যাবার পথে, দিল্লী আসবার পথেও ৷ কী আছে ভাগ্যে খোদা মালুম ৷


গতকাল গিয়েছিলাম দিল্লীর সেসব জায়গা ঘোরা হয়ে ওঠেনি আগে সেসব দেখতে ৷ দিল্লীর পণ্ডিত নেহেরু মেমোরিয়াল সেরকমই একটা জায়গা ৷ অসাধারণ অভিজ্ঞতা ৷ লোকটার কারণেই ভারত বিভাগ তরান্বিত হয়, আমার পছন্দের ব্যক্তি নন ৷ কিন্তু এতকাল ধরে ভারতের প্রধানমন্ত্রী থাকা যা-তা ব্যাপার নয় ৷ নদীতে বাধ দেয়ার নীতি তারই ৷ বাধগুলোকে তিনি নতুনযুগের মন্দির বলছিলেন, অপছন্দের জায়গাটা ওখানেই ৷ কম ভোগাচ্ছে না আমাদের এসব ৷ তবপ উনার স্মরণে নতুন দিল্লীতে যে পরিসরে মিউজিয়াম করা হয়েছে তা অন্যরকম ৷ উনার জীবনের উল্লেখযোগ্য সব কাজই মোটামোটি দেখানো আছে ৷ সবাই চাইলে যেতে পারবে ৷ আশ্চর্য আশেপাশের দোকানী, পথযাত্রী কেউ-ই চিনে না এটা কোথায় ৷ কেউ না ৷ পরে গুগল ম্যাপ দিয়ে খুঁজে বের করতে হল ৷ জান বেরিয়ে গেছিল ৷ মানুষগুলো এত কাছে থেকেও একবারই যায় নি! জানতেও ইচ্ছে করে না এদের নাকি?


এরপর গেলাম গুজরাট ভবনের সামনে ৷ ভাবী প্রধানমন্ত্রী ভেতরে বিধায় কড়া নিরাপত্তা ৷ পাশেই বিহার ভবন, তারপাশে জম্মু-কাশ্মীর ভবন ৷বিহার ভবনটা ভালই, রাজ্যের মত বেহাল নয় ৷ পাশের রাস্তায় বাংলা ভবন, ওতটা চাকচিক্যের দেখা পাইনি ৷ এসবই কিন্তু বাহির থেকে দেখা ৷ রাস্তা থেকে, তাই আমার বর্ণনা পুরোপুরি ঠিক নাও হতে পারে ৷ এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে সাত নম্বর রেস কোর্স ভবন ৷ প্রধানমন্ত্রীর বাসভবন ৷ উচু দেয়াল নেই কোনপাশেই ৷ রোডব্লকও নেই, তবে নিরাপত্তা জবরদস্ত ৷ রাষ্ট্রপতি ভবনের মত বিশালতা নেই ৷ তবে তার দরকারটাই কী? মনমোহন স্যার বুঝি সব গুছিয়ে নিচ্ছেন! 


এখানেই প্রায় সবদেশের দূতাবাস ৷ এইদেশগুলোর যে কত টাকা ! রাশিয়া, চীন, পোল্যান্ড আর কানাডার দূতাবাস অতিমাত্রায় বড় ৷ রাস্তাগুলোর ছবি তুলে রেখেছি ৷ দেখালেই বোঝা যাবে কত সুন্দর রাস৷তা আর তারপাশের গাছগুলো ৷ রাইসিনা রোড, শান্তি মার্গ, সত্য মার্গ, কৌটিল্য রোডের কথা বলছি ৷ বিশাল এলাকা জুড়ে আছে ৷ পায়ে হেঁটে তারউপর মাথার উপর সূর্য বলে রাস্তাগুলোকে আরও বড় মনে হচ্ছিল ৷এখানেই ইন্ডিয়ান রোজ গার্ডেন আছে ৷ বহু রকমের গোলাপ দেখলাম ৷ প্রাবন্ধিক আবদুশ শাকুরের পছন্দ হত নিশ্চিত করে বলা যায় ৷ সারাটাজীবন তো গোলাপের উপর বাংলা, ফারসি, আরবি আর উর্দুতে লেখা লেখে গেলেন ৷ খুবই উচ্চমার্গীয় লেখা, খুবই ৷ এত সমৃদ্ধ গোলাপের উপর লেখা খুব দেখা যায়না ৷ আমার কাছে উনার সমগ্র আছ ৷ ওখান থেকেই জানা ৷ কাজের কথায় আসি ৷ ইন্ডিয়ান রোজ সোসাইটি বাগানটির সার্বিক তত্ত্বাবধায়নে আছে ৷ মন জুড়িয়ে যাবে ৷ ততক্ষণে বিকেল গড়িয়ে সূর্যের যাওয়ার সময় হয়ে আসছে ৷ রেসকোর্স থেকে মেট্রোরেলে গেলাম কুতুব মিনারে ৷ আমার শেষ গন্তব্যে ৷ দিল্লীতে এর বেশি দেখার কিছু ইচ্ছে ছিল না ৷ মোবাইলে কুতুব মিনারের ছবি তুলতে পারলেও ওটার সামনে নিজের কোন ছবি তুলতে পারলাম না ৷ ব্যাটারি শেষ ! আইফোন দিয়ে সন্ধ্যের আগ পর্যন্ত পার করতে পেরেছি সেই ভাগ্য ৷ ব্যাটারির জীবনকাল আইপ্যাডের মত করলেও তো পারে এরা ৷ যত্তসব । কুতুব মিনারের সামনে ছবি না তোলার আক্ষেপ আমার থেকেই যাবে ৷ কবে আবার আসা হবে কে জানে ?

দিল্লী থেকে ভাল অভিজ্ঞতা নিয়েই যাচ্ছি ৷ এখানকার লোক ভাল ৷ নতুন বলে ঠকায় না ৷ কলকাতায় কিন্তু এমন নয় ৷ তবে সবখানেই ভাল-মন্দ রয়েছে ৷ এবারের মত যেতে হচ্ছে ৷ বর্তমান নতুন দিল্লী কিন্তু সপ্তম দিল্লী ৷ এর আগে ছয়বার দিল্লী নতুন করে গড়া হয়েছে ৷ শেষবেলায় এ তথ্য না দিয়ে পারলাম না ৷ বিদায় নতুন দিল্লী, বিদায় দিল্লী ৷ বিদায় দিল-ঈ ৷ দিলে লেগে গ্যাছে একেবারে


মে ২১, ২০১৪ 
সকাল দশটা বেজে ৩০ মিনিট
হোটেল লর্ডস, পাহারগঞ্জ
নতুন দিল্লী ৷
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×