ভুল খবর পত্রিকায় প্রকাশ করে, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের খবরের কাগজের সাংবাদিকদের কারণে আবারো বিশ্বমিডিয়ায় আমাদের নাম উঠেছে!! দৈনিক মানবজমিন আর নিউ নেশন পত্রিকা তাদের প্রকাশিত ভুল সংবাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে। চাঁদে মানুষের অবতরণ সম্পূর্ণ ধোঁকাবাজি এই শিরোনামে তারা খবর প্রকাশ করেছিল। আর খবরের উৎস ছিল, একটি
আমেরিকান নিউজ ওয়েবসাইট । কিন্তু এই নিউজ সাইটটি যে শুধুই
বানোয়াট আর ব্যঙ্গাত্মক খবর প্রকাশ করে তা আমাদের ঐ দুই পত্রিকার সংশ্লিষ্টদের জানা ছিলনা।
জানা থাকবে কেমন করে, তার তো ওয়েবে বিভিন্ন নিউজ সাইটে ঘুরে বেড়ায়, আর নতুন কিছু পেলে যাচাই-বাছাই ছাড়া তা পত্রিকায় প্রকাশ করে। আর ইত্তেফাক আর প্রথম আলোর প্রযুক্তি পাতা তো আছেই, এ ব্যাপারে উদাহরণ হয়ে। ( গুগল নাকি টয়লেটের ভিতর দিয়ে ইন্টারনেট কানেকশন দিবে)
সংবাদে ছাপা হয়েছিল, নীল আর্মস্ট্রং এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, চাঁদে অবতরণের পুরা ব্যাপারটাই ভূয়া!! আজকে বিবিসির প্রথম পাতায় এসেছে, বাংলাদেশের একমাত্র ট্যাবলয়েড পত্রিকা মানবজমিন আর অন্য একটা ইংরেজি দৈনিক মিলে ভুল স্বীকার করেছে, হেডিংটা খুব মজারঃ
One giant slip in Bangladesh news
আর এ.এফ.পি. জানিয়েছেঃ
Spoof moon landing story dupes Bangladeshi newspapers.
ছবিঃ নেট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন