মুসলিমগন বিশ্বাস করে থাকে ইমাম মাহদী পুরো মুসলিম বিশ্বের নেতা হবেন । তার প্রতি পক্ষ হবে কানা দাজ্জাল । এক সময় ইমাম মাহদী দাজ্জাল এর সাথে পেরে উঠবেন না তখন তাকে সাহাজ্য করার জন্য আবির্ভাব হবেন ঈসা নবী ।
বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে ঈসা নবীর আবির্ভাব হবে বাইতুল মুক্কাদাসে আসর নামাজের ওয়াক্তে । তার চুল থাকবে ভেজা , দেখে মনে হবে যেন সদ্য স্নান করেছেন । এর পর ইমাম মাহদী মিলিত হবে ঈসা নবীর সাথে । তারা একত্রে যুদ্ধ করবেন কানা দাজ্জালের বিরুদ্ধে । এবং কানা দাজ্জাল নিহিত হবেন ঈসা নবীর হাতে । দাজ্জালের মৃত্যুর মধ্য দিয়েই বিজয়ী হবেন মুসলিমগন । এবং সারা বিশ্ব শাসন করবে মুসলিম রা ।
পুরো ঘটনা জুড়ে শুধু মাত্র আরব অঞ্চলের বর্ননা দেয়া হয়েছে । যুদ্ধের বর্ননায় বুঝা যায় , যুদ্ধ হবে সম্মুখ সমরের । এখানেও ইহুদীদের প্রতি ছড়ানো হয়েছে ঘৃনা । দাজ্জাল হবে ইহুদী ধর্ম গোত্রীয় । ইয়াজুজ মাজুজ নামের যে প্রানীর কথা বলা হয়েছে তা পৃথিবীর মাঝে আজও কেউ দেখেছে কিনা জানি না তবে বলতে হবে নবী মুহাম্মদের কল্পনা শক্তি আসলেই প্রখর । তার প্রমান পাওয়া যায় তার কিয়ামতের আলামতের বর্ননায় ।
কিছু উল্লেখ্য করছি ঃ
১) মানুষ ব্যাপক ভাবে ধর্ম বিমূখ হয়ে যাবে।
২) নাচে গানে মানুষ মত্ত থাকবে ।
৩) মানুষের মাঝে ভক্তি-শ্রদ্ধা , স্নেহ-ভালবাসা কমে যাবে ।
৪) বৃষ্টির সাথে বড় বড় পাথর বর্ষিত হবে #
৫) সুর্য পশ্চিম থেকে উদয় হবে #
৬) পৃথিবীর এক কোনে দেয়াল দিয়ে বন্দি করে রাখা ইয়াজুজ-মাজুজ , দেয়াল ভেঙ্গে বের হয়ে আসবে #
মনে আছে ছোট বেলায় ঠাকুর মার ঝুলি খুব পছন্দ করতাম । পড়ার সময় কল্পনার রাজ্যে দেখতে পেতাম দৈত্য , রাক্ষস , পেত্নী , ভুত । রাজ কন্যার জন্য পাড়ি দিতাম তেপান্তরের মাঠ । পৃথিবীর ওপর প্রান্ত সাত সমুদ্র তের নদীর পরে ।
নবী মুহাম্মদ আমাদের দেশে জন্ম নিলে , ইসলামের পুরো বর্ননা টাই হত অন্য রকম । সুর্য ডুবতো সাত সমুদ্র তের নদীর পরে । হাশরের মাঠ হত তেপান্তরের মাঠ । জ্বীনের বদলে কোরানে ঠাই পেত ভুত । দাজ্জালের স্থানে আসতো রাক্ষস । আর ঈসা নবীর প্রান থাকতো কোন এক টিয়া পাখির ভিতর !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



