কোন সভ্য দেশে আমরা বসবাস করছি!!??
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছবি যেন শুধু ছবি নয়।



শাবিতে আয়ামীলীগের দুই গ্রুপের মাঝে চলছে আধিপত্য বিস্তারে প্রকাশ্য অস্ত্রের মহড়া।ইতিমধ্যে একজন নিহত হয়েছে।আর যে নিহত হয়েছে সে শাবি এর ছাত্র নয়।আর তাই আমার মনে খুব সহজাত একটা প্রশ্ন,নিহ্ত ছাত্রটি যদি শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের নাই হবে তাহলে সে শাবিতে এসে কিসের ভিত্তিতে সংঘর্ষে জড়ালো?এরা সবাই কি ছাত্র,না এদের মধ্যে অনেকেই ভাড়াটে মাস্তান?যারা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপিঠে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হিংস্র মানবের পরিচয় দিচ্ছে,তারা কি ছাত্র নামের কুলাঙার নয়,সে যে দলেরই হোক?ছবিতে দেখা যাচ্ছে পুলিশ বেচারা ভয়ে হোক আর লজ্জায়ই হোক,বন্দুক হাতে মুখ ফিরিয়ে আছেন।যেন বাবু সোনা কিছুই দেখেননি।বন্দুকের বদলে একটা ললিপপ ধরিয়ে দিলে ছবিটা হয়তো আরো সুন্দর হতো।অথচ এই পুলিশ সেনারাই ৫ই মে মাত্র কিছু সময়ের ভিতরে মতিঝিলের লাখো জনতাকে হটাতে সক্ষম হয়েছিলো। এর প্রেক্ষিতে আমাদের সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন বার বার উকি দিচ্ছে,পুলিশ কি স্বাধীনভাবে কাজ করতে পারছে?আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে সরকার কারও বেডরুমে পাহারা দিতে পারবেনা।অথচ জনগণের নিরাপত্তার কথা আমাদের সংবিধানে রয়েছে।আমি সম্মানিত প্রধান্মনত্রীকে শ্রদ্ধার সহিত বলতে চাই,আমাদের বেড রুমে না হয় নিরাপত্তা নাই দিলেন,বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায় আমাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনসংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন