somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধারণ নাগরিকদের কথা যাদের জন্য আজ আপনারা দেশের নীতিনির্ধারক

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আমার এই লিখাটা এই ব্লগের নীতিমালার পরিপন্থী ।হয়তোবা কর্তৃপক্ষ লিখাটা দেখা মাত্র সরিয়ে ফেলবে ।কিন্তু আমার বিশ্বাস,আমার এই লিখাটা দেশপ্রেমী বাঙালীর বিবেকের পরিপন্থী নয় ।)
খোলাচিঠি
ভারাক্রান্ত মন নিয়ে আজ লিখতে বসলাম ।জানি,এই লেখা বিশিষ্টজনদের নজরে পড়লে আমার শাস্তি হতে পারে ।হবে হউক ।ভয় পেয়ে চিরন্তন সত্যকে বুকের ভিতর লুকিয়ে রাখটাও লজ্জার ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছিঃ জনগনের অধিপতি হয়ে ক্ষমতার মসনদে বসে আছেন ।আর হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে নেকি কান্না কাঁদছেন ।জনগনের জান-মালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের ।অথচ আজ জনগনের জান-মাল চরম হুমকির মুখে ।আর এই জন্য নিসঃন্দেহে আপনি দায়ী ।আপনি খুব ভালো করেই জানেন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় ।৫ই জানুয়ারির নির্বাচনে এ দেশের জনগন আওয়ামীলীগ কে নিসঃন্দেহে প্রত্যাখান করেছে ।সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে আপনি এক তরফা নির্বাচনে গিয়েছেন এবং আপনার দলের অনেকেই বলেছিলেন প্রয়োজন হলে নির্বাচনের পর আবার মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করা হবে ।৯৬ এর নির্বাচনে এই পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচন দিয়েছিলেন ।অথচ আজ আপনাদের ক্ষমতা দখলের আগুনে যখন সাধারণ মানুষ পুড়ে মরছে তখনও আপনার মনে হয়না মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনগনকে এই মরনখেলা থেকে রক্ষা করা আপনার কর্তব্য ?কিন্তু আপনি তা না করে হাসপাতালে গিয়ে সস্তা চোখের পানি ঝরাচ্ছেন ।দেশে এর পূর্বেও তিন তিনবার মধ্যবর্তী নির্বাচন হয়েছিলো ।তবে আজকে হতে দোষ কি ?একটা কথা মনে রাখবেন,পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয় ।আপনি এবং আপনার ক্ষমতাও নয় ।


বেগম খালেদা জিয়াকে বলছিঃ ক্ষমতা দখলের নেশায় মত্ত হয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার অধিকার আপনাকে কে দিয়েছে ?আপনার ক্ষমতা দখলের প্রধান বাঁধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।সাহস থাকেতো ওনার গায়ে পেট্রোল বোমা মারোন ।আর প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকেতো পুলিশ দিয়ে কথিত বন্দুক যুদ্ধের নামে আপনাকে মারুক ।কিন্তু তা না করে সাধারণ মানুষের লাশের উপর দিয়ে আপনি কাদের জন্য ক্ষমতায় যেতে চান ।শুনেছি আপনার সন্তানের মৃত্যুর খবর শুনে আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন ।একজন মা হিসেবে এমনটাই হওয়া স্বাভাবিক ।কিন্তু আপনার দলের কর্মীদের ছোঁড়া পেট্রোলবোমার আঘাতে যারা মারা যাচ্ছে তারাওতো কোন মায়ের সন্তান ।একবারও কি ভেবে দেখেছেন, সন্তানের মৃত্যুর খবর শুনে ঐ সকল মায়ের বুকের ভিতরটা কিভাবে হাউমাউ করে কেঁদে উঠে ?ওই সমস্ত মায়ের অভিশাপে আপনি কি অভিশপ্ত নন ?


জামাতে ইসলাম কে বলছিঃ স্বীকার করুন আর নাই করুন,বিএনপির সহযোগী হয়ে আপনারাও সাধারণ মানুষকে পুড়িয়ে মারছেন ।আপনারাতো ধর্মের রাজনীতি করেন ।ক্ষমতার লোভে সাধারন মানুষকে পুড়িয়ে মারার কথা ইসলাম ধর্মের কোথায় লিখা আছে বলতে পারেন ?কাল কেয়ামতের দিন আল্লাহতায়ালা যদি প্রশ্ন করেন,”তোমরাতো সৃষ্টি করতে জানোনা,তবে আমার সৃষ্টিকে ধ্বংস করলে কেন ?”-কি জবাব দিবেন সেই দিন ভেবে রেখেছেন ?

গনজাগরণ মঞ্চকে বলছিঃ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আপনাদের অবস্থান সত্যিই প্রশংসার দাবি রাখে ।কিন্তু আজ বাংলা মায়ের চরম ক্রান্তিলগ্নে কোথায় আপনাদের জাগরণ ?দেশের এই সংকটময় মূহুর্তে আপনারা যদি এগিয়ে না আসেন তবে শাহবাগে জনগনের নয়,একটা বিশেষ দল বা মহলের এজেন্ডা হয়ে আপনারা আত্মপ্রকাশ করেছিলেন সাধারণ মানুষের এই ধারণা আরো সুস্পষ্ট হবে ।

চিঠির শেষ অংশে সকল রাজনৈতিক দলকে শুধু এতটুকুই বলবো ,হযরত উমর ফারুক (রা) মতো ছদ্মবেশে জনগনের কাছে এসে দেখুন জনগন আপনাদের ভালবাসেন না ধিক্কার দেয় ।
(আমি আমার বাক স্বাধীনতা প্রকাশ করলাম ।এই লিখাটা যারা পরবেন; অন্ধভাবে নয়,একবার নিজের বিবেক কে প্রশ্ন করে দেখুন আমার লিখায় কোন ভুল আছে কিনা ।ভুল থাকলে আপনার/আপনাদের পরামর্শ হয়তো আমায় সঠিক পথের সন্ধান দেবে ।)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×