somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা কি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হতে পেরেছেন ???

১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা কি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হতে পেরেছেন ???
( তানভীর আহমেদ ।)

আমি বঙ্গবন্ধুকে দেখিনি ।ইতিহাস থেকে জেনেছি তার কর্মজীবন,রাজনৈতিক দর্শন ।কিন্তু আমি শেখ হাসিনাকে দেখেছি ।দেখেছি তার শাসনামল ।আর তাই,আমার মনে একটা প্রশ্ন বার বার ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে পড়ছে ।শেখ হাসিনা কি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী হতে পেরেছেন ?”আমি বলবো,বঙ্গবন্ধুর ধারে-কাছেও শেখ হাসিনার অবস্থান নেই ।এর দুইটি কারন থাকতে পারে ।প্রথমত,বঙ্গবন্ধুর মতো নেতা প্রতিদিন জন্মান না ।আর দ্বিতীয়ত,বঙ্গবন্ধু দেশকে,দেশের মানুষকে ভালবেসেছিলেন ।আর শেখ হাসিনা ভালবেসেছেন ক্ষমতাকে ।এই ক্ষমতার লোভই বঙ্গবন্ধু আর শেখ হাসিনার মধ্যে আদর্শগত পার্থক্য ।বঙ্গবন্ধু ইচ্ছে করলেই পশ্চিম পাকিস্থানের কাছ থেকে ক্ষমতা আর আয়েশী জীবন-যাপন দুটোই পেতে পারতেন ।কিন্তু বাঙালির দাবি,বাঙালীর চাওয়া যার রক্তের সাথে মিশে রয়েছে তার কন্ঠ থেকে স্বভাবতই উচ্চারিত হবে-“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। ।”ওনি পেরেছিলেন জাত,ধর্ম,বর্ণ নির্বিশেষে পুরো বাঙালী জাতিকে এক সুতোয় বাঁধতে ।আর তাই ওনি মুজিব থেকে বঙ্গবন্ধু হতে পেরেছিলেন ।কিন্তু শেখ হাসিনা বঙ্গকন্যা হতে পারেননি ।ওনি মুজিবের কন্যাই রয়ে গেলেন ।আমি মুক্তিযুদ্ধ দেখিনি ।দেখেছি স্বাধীনতার ৪৪ বছর পর যুদ্ধাপরাধীদের ফাঁসি ।যদিও এর বিচারকার্য্যের স্বচ্ছ্বতা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে,তারপরও আমি বলবো,ওনারা যদি সত্যিই অপরাধী হোন তবে ওনাদের যেন সর্বোচ্চ শাস্তিটুকুই হয় ।কিন্তু লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যা,স্বাধীন দেশে প্রকাশ্য দিবালোকে আওয়ামীলীগের নেতাকর্মীদের চাপাতিঘাতে বিশ্বজিত হত্যা,সাগর-রুনি হত্যা,শাপলা চত্বরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ,টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচার বন্ধ করে দিয়ে আলেম-ওলামাদের হত্যা করা,হরতাল,অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করা সহ অন্যান্য বর্বোরোচিত যে হত্যাকাণ্ডের প্রজন্ম স্বাক্ষী হয়ে রইলাম ,তার বিচার কবে হবে ?ইতিহাস কাউকে কখনো ক্ষমা করেনি ।সুতরাং এর জন্য যারা দায়ী ইতিহাস তাদেরকেও ছাড়বেনা ।শুধু অপেক্ষা আরো ৪৪ বছরের ।আপনি বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসি দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন ।যোগ্য মেয়ের মতোই কাজ করেছেন ।কিন্তু তাঁর মৃত্যুতে যারা উল্লাসিত হয়েছিল তাদেরকে নিজের দলে ভিড়িয়ে আবার আমাদের হাসিয়েছেনও আপনি ।ববন্ধুরঙ্গ কন্যা হিসেবে বাঙালী জাতি আপনার কাছে যা প্রত্যাশা করেছিলো আপনি তা পূরন করতে অনেকটাই ব্যর্থ ।আফসোস,বাঙালী জাতি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী খুঁজে পায়নি ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×