somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইপিএল নিয়ে বাংলাদেশে চলছে আত্মহত্যা আর রমরমা জুয়া খেলা ।

১৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঝমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থের দিক দিয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল ।তারকাদের উপস্থিতি আর স্নায়ুরুদ্ধকর প্রতিটি খেলার মধ্যে দিয়ে আইপিএল ক্রিকেটপ্রেমিদের কাছে পুষ্টিকর খোরাকে পরিণত হয়েছে ।এই টুর্নামেন্টের ক্লাবের যারা মালিক তারা কি ক্রিকেটকে ভালবেসেই ক্লাবগুলো গড়েছেন,কিংবা ওনারা কি আসলে খুব একটা খেলা দেখেন,নাকি সেখানে শুধুই ব্যবসায়িক উদেশ্য এই প্রশ্ন কিন্তু থেকেই যায় ।তবে তার চেয়ে বড় কথা হলো,ক্রিকেটতো বেঁচে আছে ।কিন্তু এই ক্রিকেট কি এখন শুধু ক্রিক্রটের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে ?আইপিএল নিয়ে বাংলাদেশে গৃহবধূর আত্মহত্যার খবর শুনে আমি শিউরে উঠেছিলাম ।অবাক হয়ে যাই যখন দেখি আইপিএলের প্রতিটি খেলা নিয়ে আমাদের দেশই(অনেক দেশেই হচ্ছে,তবে নিজের দেশের এই অবস্থা দেখে বেশি কষ্ট পাই) ফুটপাত থেকে বড় বড় হোটেল,চায়ের স্টল থেকে স্টেডিয়ামের গ্যালারিতে চলছে ভয়ানক জুয়া খেলা ।প্রতিটি বলে কত রান হবে,ওভারে কত রান হবে,ইনিংসে কত রান হতে পারে ,ওভারে চার-ছক্কা হবে কিনা,কোন দল হারবে আর কোন দল জিতবে প্রতিটি মূহুর্তকে নিয়ে চলছে জুয়া ।এই খেলায় এক জন জিতছে আর আরেকজন নিঃস্ব হচ্ছে,নিঃস্ব হচ্ছে তার পরিবার,বিপদগামী হচ্ছে দেশ ।যে ছেলেটা দশ টাকা জিতেছে,তার এখন দশ হাজার টাকা জিতার স্বপ্ন ।যে দশ টাকা হেরেছে তার বিশ টাকা ফিরিয়ে আনার চেষ্টা জুয়া খেলাকে অমরত্ব দিচ্ছে ।উল্লেখ্য,ছেলেদের পাশাপাশি সমান অধিকারের দাবিদার মেয়েরাও এ জুয়া খেলায় এখন আর পিছিয়ে নেই ।অনেক সময় বড় বড় ক্রিকেটাররাও টাকার লোভে নিজিদের জুয়ার তাস বানিয়ে ফেলছেন ।আর এতে করে অনিশ্চিত হয়ে পড়ছে ক্রিকেটের ভবিষ্যত ।ক্রিকেট হয়ে যেতে পারে জুয়াড়িদের খেলা ।আমরা কেউ চাইনা আমাদের এই প্রিয় খেলাটা এইভাবে কলংকিত হউক,কোন পরিবারের অভিশাপে অভিশপ্ত হউক ।চাইনা ক্রিকেটকে নিয়ে এই জুয়া খেলা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×