somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষায় ভ্যাট; উদ্বিগ্ন অভিভাবক

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলা থেকে পড়ে আসছি, শিক্ষাই জাতির মেরুদন্ড। নেপোলিয়ান বলেছেন, তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দিবো। নেলসন ম্যান্ডেলা বলেছেন, শিক্ষা হচ্ছে সব চাইতে শক্তিশালি অস্ত্র যা দিয়ে তুমি পুরো পৃথিবী পরিবর্তন করে দিতে পারো। এ কথা গুলো আজ মনে হচ্ছে কারন যারা এ কথা গুলো বলে গেছেন যদি তারাও ভ্যাট দিয়ে পড়াশুনা করতেন, তাহলে খুব সম্ভবত এই কথা গুলো বলতেন না। আর এটি হয়তো আগেই এরিস্টটোল বুঝেছেন বলেই তিনি বলেছেন- The roots of Education are bitter, but the fruit is sweet.

আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়তে চাই, ২০২১ সালের মধ্যে মধ্যম আয় আর ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। যার জন্য আমাদের প্রথম যা করতে হবে, সেটাই হচ্ছে একটি শিক্ষিত জাতি। অথচ আমরা আজ একটি ছাত্রকে প্রথমেই নিয়ে দাঁড় করিয়ে দিচ্ছি ভ্যাট নামক একটি চিনের প্রাচীরের সামনে। তার অপরাধ সে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে। আর যেহেতু সে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার মানে সে অনেক ধনী। যদি এভাবে ভাবা হয় তাহলে সত্যিই বিষয়টি হাস্যকর।
কারণ: ১) আমার জানা মতে এমন অনেক ছাত্র আছে যে এক নম্বর এর জন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই। তার পরিবার মধ্যবিত্ত। ছেলে/মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে একবেলা কম খেয়ে নিজের সন্তানকে কোন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছে।
২) এমন অনেক ছাত্র/ছাত্রী কে চিনি যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়িয়ে, একটি পার্ট টাইম চাকুরী করে, টিউশনি করে নিজের টিউশন ফি টা দিচ্ছে।
প্রশ্ন:
১)মাননীয় অর্থমন্ত্রী আপনি এদেরকে কোন ক্যাটগরিতে ফেলছেন?? নাকি আপনি বলবেন এমন কোন ছাত্র/ছাত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই??
২) আপনি বিশ্বাস করেন, প্রাইভেট এর সবাই ধনী, আপনি কি এও বিশ্বাস করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকলেই গরীব??
৩) আপনি কোন পরিসংখ্যানের বিবেচনায় বলছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবাই ধনী?
৪) ধরে নিলাম আজ কর্তৃপক্ষ ভ্যাট পরিশোধ করবে, তাহলে আজ যারা এইচএসসি পরীক্ষা দিয়ে কাল যারা ভর্তি হবে, তারা কি সেই ভ্যাট দ্বারা ভিক্টিম হবে না? বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোকি ভ্যাট গুলো নতুন ছাত্রদের ওপর সম্বনয় করবে না ???
এর থেকে প্রতিকার এর উপায় কি:
আমাদের মৌলিক অধিকারের উপর ভ্যাট বসানো যাবে না, এটা যেমন ফালতু কথা, তেমনি যুক্তরাজ্যের মত এখনই বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট বসানোও অযৌক্তিক।
১) আপনি টিউশন ফি নিয়ে একটি নীতিমালা করে দিতে পারেন, তাতে ছাত্র/ছাত্রীরা উপকৃত হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের ইনকাম এর উপর ট্যাক্স বসাতে পারেন। যদি এখানে নন প্রফিট এর গান গাওয়া হয়, তাহলে নুন্যতম টিউশন ফি ধরার নিয়ম করে দেন।
২) যদি ভ্যাটই ধরতে হয়,তাহলে ক্যাডেট কলেজ এরমত প্রতিটি ছাত্র/ছাত্রীর অভিভাবকদের আয়-ব্যয়’র হিসাব নিন এবং এর পর ভেরিয়েবল ভ্যাট নির্ধারণ করেন।
এমন একটি স্পর্শকাতর বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ার আগে দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজন ছিলো, যা আপনি করেননি। মাননীয় অর্থমন্ত্রী আপনার সোর্স অব ইনকাম অনেক হতে পারে, তাই বলে সাধারন জনগনের কিন্তু আপনার মত নয়। পরিশেষে শুধু এটুকু বলি,মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজে চিন্তা করে দেখেন এবং খুব শিগগিরই একটি যুগোপযুগী সিদ্ধান্ত দিন। অর্থমন্ত্রী যেভাবে আপনাকে বুঝাচ্ছে সেভাবে বুঝবেন না ।

সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×