somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ্যামেরিকা ও অস্ট্রেলিয়া নিজেরা নিরাপদে আছে তো!!!!!

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামে প্রায়ই একটি কথা বলা হয়-“নিজের পড়নে কাপড় নাই, অন্যরে কউ ঢাইকা চলতে”….গত কিছু দিনে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা পাশাপাশি বিশ্বের কিছু রুই মাছ, বোয়াল মাছ ধরনের দেশগুলোর আচরন এবং আজ অস্ট্রেলিয়া ও অ্যামিরিকায় দুটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাওয়ায় এই কথিত গ্রামের কথাটিই বারবার মনে পড়ছে। বাংলাদেশে এমন অনেক বার হয়েছে হরতালের মধ্যে দিয়েও ইন্টারন্যাশনাল খেলা হয়েছে। বিরোধী দলের আন্দোলন চলাকালিন সময় আইসিসি’র খেলা হয়েছে। অথচ বর্তমানে দেশে কোন রকম বিরোধী দলের মুভমেন্ট নেই, নেই পেট্রোল বোমা হামলার আশংকা তারপরও নিরাপত্তার অযুহাত!!! বাংলাদেশে এমন কোন দিন হয়নি বিশ্বের কোন ক্রিকেটারের ওপর হামলা করা হয়েছে, এমন কোন দিন হয়নি ক্রিকেটারের গাড়িতে হামলা করা হয়েছে। কিসের ভিত্তিতে তারা এ সফর বাতিল করেছে, তা শুধু তারা আর তাদের গড বলতে পারবেন। আমরা সেই পাজেল গেইম এর সমাধান করতে পারবো বলে মনে হয় না। তাদের এই আশংকার পরপরই ইতালিয় নাগরিকের খুন, মোটামোটি বলা চলে আগুনে ঘি ঢালার মত। আর তার পরেই জারি করা হয় রেড এলার্ট। বিশ্বের আরেক মাথা থেকে আইএস নামক একটি দল এ দায়িত্ব স্বীকার করলো। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কন্ঠ মিলিয়ে ইতালির হাই কমিশনর জানান এটি আইএস এর কাজ নয়, এমন কি বিএনপিও জানায় এটি আইএস এর কাজ নয়।
যাই হোক, আজ সকালে অ্যামেরিকার একটি স্কুলে এক বালকের ছোড়া গুলিতে ১৪ জনের মৃত্যু হয়। এরপর বারাক ওবামা তার এক বিবৃতিতে জানান- “আজ কাল গুলিতে গণহারে হত্যা নৈমিত্তিক হয়ে ওঠেছে” । এছাড়াও বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় অস্ট্রেলিয়ার সিডনিতে পুলিশ সদর দপ্তরের সামনে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত হয়েছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়, একাধিক গুলি চালানোর ঘটনা ঘটেছে। বেসামরিক একজনকে গুলি করতে দেখে পুলিশের এক কর্মকর্তা তাঁর অস্ত্র ব্যবহার করেন। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এখন আমাদের তরফ থেকে কি বলা উচিত: অস্ট্রেলিয়া এবং অ্যামিরিকায় অবস্থানরত বাংলাদেশীরা নিরপদে চলাফেরা করবেন!!!
আচ্ছা রেড এলার্ট কি জারি হবে?? অস্ট্রেলিয়ার খেলোয়াররা কি নিজ দেশে নিরাপদ?? যাই হোক আমরা দোয়া করি আপনারা নিজ দেশে নিরাপদে থাকেন। আর অস্ট্রেলিয়া, অ্যামিরাকাসহ সকল মোড়ল দেশগুলোকে বলতে চাই—আগে নিজে কাপড় পড়েন, তারপর দেখেন কে উলঙ্গ অথবা কার কাপড়ের দরকার……

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×