somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তার নিয়ে ভাবনা

০৩ রা জুলাই, ২০১২ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাক্তারদের ছাগল বা ভেড়ার পাল পেয়েছেন নাকি!!!বড় বড় বুলি আওড়াবেন আর ঢাকা শহরে এসি রোম এ বসে খেদিয়ে খেদিয়ে ডাক্তারদের গ্রামে পাঠাবেন আর বিনিময়ে সারা জীবনের হতাসা তুলে দিবেন দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে তা কি করে হয়!!! শুধু একটা পোস্টিং দিয়ে গ্রামে গিয়ে ডাক্তারি করার জন্য নীতি বাক্য কপচালে হবে? আপনারা কি জানেন এইসব স্থানে গিয়ে ডাক্তারি করাত দূরে থাকুক এরা নিজেরাই মানুষিক রোগে আক্রান্ত হয়ে পড়ছে। সৃষ্টির সেরা মানুষের চিকিথসকদের নিয়ে এহেন অবহেলা সারা দুনিয়ায় কোথাও আছে বলে আমি জানি না। দুই পয়সা ধরিয়ে দিয়ে এঁদের সারাটা জীবন অন্ধকারে ঠেলে দেয়ার পায়তারা কেন? আমাদের সবাইকে বুঝতে হবে ডাক্তারি পেশা ও পড়া দুনিয়ার সবচেয়ে কঠিন একটা ব্যাপার। ডাক্তারকে সঠিক ভাবে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আমৃত্যু ডাক্তারকে পড়াশুনা চালিয়ে যেতে হয়। সমাজের সবচেয়ে মূল্যবান শ্রেণী হচ্ছে ডাক্তার শ্রেণী। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া সরকারের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে ভ্রান্ত নীতি নিয়ে অগ্রসর হলে কখনই তা সফল হবে না । আর হচ্ছেও না। হাজার হাজার ডাক্তার সরকার নেয়ার পরও গ্রামে ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া কোনদিনও যাবে না যদিনা সরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায়। গ্রামে একজন ডাক্তারের শুধু পোস্টিং আছে আর কিছুই নাই। বসার যায়গা নাই,থাকার যায়গা নাই, টয়লেট নাই, বিদ্যুৎ নাই,ভালো স্কুল নাই, ঔষধ নাই, লোকবল নাই, সামাজিক পরিবেশ নাই, ভালো কাজের মূল্যায়ন নাই, বাড়তি কোন সুযোগ সুবিধা নাই, পড়াশুনা করার সুযোগ নাই...আসলে তেমন কিছুই নাই। আছে শুধু হতাসা। কেন গ্রামে ডাক্তার যাবে!!! কোন আশা ভরসায় একজন ডাক্তার গ্রামে যাবে? কেউ নেতাগিরি করে,কেউ মাল-পানি, কেউ জ্যা্‌ক,কেউ চাকুরী ছেড়ে দিয়ে গ্রামে ছাড়ার জন্য জীবন-মরন চেষ্টা করে।আর এটা করবেই। এইসব ঠেকাতে হলে এই ব্যবস্থার আমুল পরিবর্তন আনতে হবে। ডাণ্ডা দেখিয়ে কোন লাভ নাই কারন এরা বেশীরভাগই নির্দলীয় নয়। সঠিক যায়গায় সঠিক লোক কে দিতে হবে। মান সম্মত ডাক্তার তৈরিতে মেধাবীদের প্রাধান্য দিতে হবে। মেধার ও বয়সের ভিত্তিতে পোস্টিং দিতে হবে। যার বয়স কম ও মেধা বেশী তাঁকে সবচেয়ে ভালো যায়গায় পোস্টিং দিতে হবে। কারন এই মেধাকে দেশের কল্যাণে ব্যাবহার করতে হলে তাঁকে গ্রামে কয়েক বছর ফেলে রেখে দেশ ও জাতীর ক্ষতি করার অধিকার কারো নাই। নবিন ডাক্তাররা যেহেতু দেশের ভবিষ্যৎ কর্ণধার তাই তাদেরকে সঠিক ভাবে গড়ে তুলতে হলে প্রথম থেকেই তাদেরকে সে ভাবে সুযোগ সুবিধা দিয়ে গড়ে তুলতে হবে। সবাই প্রতিভাবান বিশেষজ্ঞ ডাক্তার হবে না। সবার মাঝে সব ধরনের প্রতিভা থাকে না। তাই গনহারে সব ডাক্তারদের সাথে একই আচরন করা ঠিক না। বিভিন্ন ক্যাটাগরিতে ডাক্তার নিয়োগ দিতে হবে। অনেক বেকার ডাক্তার আছে দেশে যারা কোন উচ্চতর ডিগ্রি হাসিলের চেষ্টাও করছেন না আবার সরকারী চাকুরির বয়সও নাই। সেই সব ডাক্তারদের মধ্যে যাদের বয়স ৪০ এর উপরে তাঁদের গ্রামে চুক্তি ভিত্তিক নিয়োগ দেন। দেখবেন ডাক্তারের অভাব হবে না। যারা মেধাবী তাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। তাদেরকে প্রথম থেকেই পড়াশুনা করার সুযোগ দিতে হবে। ভালো ডাক্তার তৈরি করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আজও আমরা খুব ভালো ডাক্তার দেশের জন্য বানাতে পারিনি। যদি পারতাম তাহলে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা উন্নত চিকিথসার নামে বিদেশ পাচার হতো না। বরং আমরা সিঙ্গাপুর,ব্যাংকক এর মতো এই খাতে হাজার হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হতাম। বড় দুঃখ লাগে যখন দেখি দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারন জনগন উন্নত চিকিথসার জন্য বিদেশ যাচ্ছেন! আমাদের দেশের বেশীর ভাগ লোক দারিদ্রতার মাঝে আছে। তাদেরকে চিকিথসা দিতে হলে আমাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে হবে। শুধু ডাক্তার পাঠিয়ে কোন লাভ হবে না।চিকিথসার নামে দেশের টাকা বিদেশে পাঠানো বন্ধ করতে হবে,বিদেসের টাকা দেশে আনতে হবে, বিদেশী ডাক্তারের প্রতি মোহ সবাইকেই ত্যাগ করতে হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×