somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুলুবাবুর ভবিষ্যত-দর্শন

২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাকমাথা, বয়স্ক আপনভোলা লোকটাকে দেখলে কিছুতেই বিশ্বাস হবে না এর মধ্যে এতটা ক্ষমতা আছে!
ভদ্রলোকের হাতে বেশির ভাগ সময় হাতে ধরা থাকে একটা চায়ের ফ্লাস্ক। সঙ্গে একগাদা চায়ের কাপ। ক্রিকেটার হোক বা সাংবাদিক, শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেট মানে তাঁর হাতের ‘রং চা’ (ও পারে যেটাকে বলে লাল চা) খেয়ে বেরোতে হবে। সচিন রমেশ তেন্ডুলকর খেয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি খাচ্ছেন। লিওনেল মেসি, দাবি ধরলে তিনিও এই তালিকার অন্তর্ভুক্ত!
ভদ্রলোকের নাম, ভুলু চন্দ্র ঘোষ। এবং তিনি মোটেই দুর্দান্ত চা তৈরি করার জন্য বিখ্যাত নন!
সাকিব আল হাসান তাঁর কাছে মাঝেমধ্যে আসেন। তামিম ইকবাল ব্যাঙ্ক থেকে টাকা তুলে তাঁকে দিয়ে যান।
কেন?
কারণ ভুলুবাবু ভাল চা তৈরির মতো দুর্দান্ত ভবিষ্যদ্বাণীটাও করতে পারেন!
অবাক লাগছে নিশ্চয়ই। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন কিছু শোনাও তো মহাপাপ! কিন্তু বাংলাদেশের সাংবাদিকমহল বা ক্রিকেটমহল এটাকেই ধ্রুব সত্য বলে বিশ্বাস করে। ক্রিকেটাররাও শোনা গেল মনে করেন ভুলুভাই একবার কিছু বলে দিলে মিলে যাবেই। সেটা সেঞ্চুরি করার ভবিষ্যদ্বাণী হোক। সেটা পাঁচ উইকেট নেওয়ার কথা আগাম বলে দেওয়া হোক।
কিছু দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যেমন কিছুতেই উইকেট পাচ্ছিলেন না সাকিব। সোজা তিনি নাকি চলে যান ভুলু ঘোষের কাছে। জিজ্ঞেস করেন, কবে পাব উইকেট? ভুলু বলে দেন, কাল পাবে। পাঁচটা। এবং সেটাই হয়! যার পর সাকিব নাকি তাঁকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলেন পুরস্কার হিসেবে! তামিম ইকবালের সঙ্গেও একই জিনিস ঘটেছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে তামিমের ফর্ম মোটেও সুবিধের যাচ্ছিল না। চট্টগ্রাম টেস্টের আগে তামিমের ঠিকানাও হয়ে যায় ভুলু ঘোষ। সেঞ্চুরি পাবে বলে দেওয়ার পর আবারও সেটা মিলে যায়! মজার এখানেই শেষ নয়। বাংলাদেশের খেলাধুলোর সঙ্গে তিরিশ বছর ধরে জড়িত থাকা ভদ্রলোক আবার একটু কানেও খাটো। তামিম নাকি বলেছিলেন, যদি সেঞ্চুরি পাই তোমাকে এক লক্ষ টাকা দেব! সেটাই তালেগোলে তিনি শুনেছিলেন, যদি সেঞ্চুরি পাই তোমাকে এক হাজার দেব! চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করার পর তামিম যখন তাঁকে টাকা দিতে যান, বাংলাদেশ ওপেনারকে পত্রপাঠ ফেরত পাঠিয়ে দেন ভুলু। পর দিন তামিম ব্যাঙ্ক থেকে টাকা তুলে তাঁকে দিয়ে যান।
যে প্রসঙ্গ উঠলে অভিভূত হয়ে যান ভুলু। বলে ফেলেন, “এটা আমার ক্ষমতা কি না জানি না। তবে মাঝেমধ্যে বলে ফেলি। সেগুলো মিলে যায়!” আসন্ন সিরিজে কী হবে? শুনে হেসে ফেলেন তিনি। বলেন, “মনে হয় দু’টো ম্যাচ হবে। একটা বৃষ্টিতে হবে না।” কিন্তু সিরিজে তা হলে কী হবে? এ বার উত্তর আসে, “সেটা বলব কেন? প্লেয়ারকে বলব। আর বললেও আমি কী পাব?”
সত্যি নমস্য চরিত্র বটে!

from http://www.anandabazar.com/
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ বিকাল ৪:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×