দিনের শুরু কইথেইক্কা করুম বুঝবার পারতাছি না...কাইল সারা রাইত নেট এ ব্লগিং আর পুরান প্রেমিকার লগে ফেইসবুকে মেইল চালাচালিতেই দেখি সক্কাল হইয়া গেসে...পুরান প্রেমিকা কই ঘুমাইতে যান...সুদূর আম্রিকাতে তার এখন বাস...বেশি দিন অবশ্য যায় নায়,মাত্র ৩ সপ্তাহ হইবো...এর মাঝে ঈদ ...এর ওপর আইজকা তার জন্মদিন...পুরাই জোসিলা অবস্থা...অথচ ভাব লয় বহুত কষ্ঠে আছে...আমি তো ওরে হারে হারে চিনি...জানি সে আছে কেমন...যাউগ্যা, হের লগে প্যাঁচাল শেষে দেখি সকাল ৬ টা বাজে...ঘুমও ভালাই আসছে, তাই গেলেম ঘুমাইতে...ঘুম থেকে উঠতে উঠতে দেখি দুপুর ২টা...উইঠাই আবার কম্পু তে...ব্লগের অবস্থা একটু দেইখ্যা ফেইসবুকে নজর দিলাম...জুনিওর পোলাপাইনের হাউ-কাউ তে আমার পেইজ দেখি ভইরা গেছে...পোলাপাইন ঈদের সালামি চায়...আমি হালার বেকার হাভাইত্তা সালামি দিমু কই থেইক্কা!!?? হের লেইগ্যা ব্লগ থেইকা ১০০০ টাকার নোটের ছবি মাইরা দিয়া আমার প্রোফাইলে আপ কইরা দিয়া কইসিলাম 'পোলাপাইন এই লও তোমাগো ঈদের সালামি'...জুনিয়র মাইয়া গুলা এইতে চিল্লা-চিল্লি কইরা শেষ...যাউগ্যা, এর পর করলাম আর এক কাহিনী...আমার প্রোফাইলে কিছু দিন থেইক্কাই আমার নিজের ছবি আছিলো না...আজকে একটা ছবি আপ করলাম ...ঈদের দিন গোসল আর সেইভ কইরা পাঞ্জাবি পইরা ছবিটা তুলছিলাম...জুনিয়র পোলাপাইন , দোস্ত,সিনিয়র সব পুরা ভাইঙ্গা পরছে সেই ছবির ওপর...তার ওপর নিজের স্ট্যাটাস এ দিছি অঞ্জন দত্তের একটা গানের শেষ ২টা লাইন ..."ইচ্ছে ছিল লেখার তোমায় অনেক কথা...বড়সর মানেওয়ালা কবিতা...কিন্তু ঘন্টা খানেক ধরে শুধু একটাই কথা লিখেছি... HAPPY BIRTHDAY TO YOU....."...এর পরই শুরু হইলো কমেন্টের বাহার এক একজনের...এই স্ট্যাটাস আর প্রোফাইল ছবির হাউ-কাউ শুরু কইরা দিয়া আমি ৭টার দিকে বাসা থেকে বাহির হইয়া গেলাম বন্ধুদের আড্ডায়...সেইখানে দেখি আমার এক এলাকা+কলেজ+মেডিকেল কলেজের( সব আমরা এক সাথেই পড়ছি) দোস্ত বউ নিয়া হাজির...ওর বউও অবশ্য ইয়ার মেট ছিল...যাউগ্যা, এলাকায় গেজানি ৮টার দিকে শেষ কইরা আমরা ৩ দোস্ত বাহির হইলাম গাড়ি নিয়া ঘুরতে, আর বাকিরা বিদায় নিল...যদিও আমার ইচ্ছা ছিল সবাইরে নিয়া কোথাও যাইয়া কিছু খানা-পিনা+ আড্ডা মারা...কিন্তু বিবাহিত দোস্তর বিবাহিত লাইফের ঠেলায় হাওয়া...ওদের বিবাহিত জীবনের ঠেলা তাদের সামলাইতে বইলা আমরা ৩ জন আবিয়াত্তা মাইকেল গেলাম গুলশানে...সেইখান থেকে আর এক দোস্তর গেস্ট হইয়া গেলাম ক্যাডেট কলেজ ক্লাবের বার এ...আমি এর আগে এইখানে আসি নাই...যায়গাটা ভালাই...বার এ আরও ৩ জন দোস্ত সহ আড্ডাইলাম অনেক্ষন...এর মাঝে আমার ২ ক্যান বিয়ার মারা হইয়া গ্যেছে...যদিও আমার ১ ক্যানের বেশি ইচ্ছা ছিল না, কারণ আমি বিয়ারে কোন মজা পাইনা,কিন্তু দোস্তর ঠেলায় না কইতে পারলাম না...যাউগ্যা, এইখানের আডডার বিষয় তো কী হইতে পারে তা আপনারা বুঝতেই পারেন, তা আর খুইল্ল্যা কইলাম না...(হেহেহে)...সেইখান থেকে বাহির হইয়া বাসায় আসতে আসতে ১১টা বা সাড়ে ১১টা...বাসায় আইসাই আবার কম্পু...দেখি আমার প্রোফাইল এ কমেন্টের সিডর বইয়া গেছে...পোলাপাইন আর দোস্তরা আমার বিয়া দেয়ার জন্য উইঠা-পইরা লাগছে...পারলে এখনি দেয় আর কী!!!...সবগুলারে সাইজ মাইরা ব্লগে মনযোগ দিলাম...এরমাঝে এক জুনিয়র এর স্ট্যাটাসে কমেন্ট মারছিলাম, জানতাম ওকখানে আমার কমেন্ট দেখলে পুরান ডারলিং আমার কমেন্টাইবো...ভাবতে না ভাবতেই দেখি সে কমেন্টাইছে...সেইটার রিপ্লাইও মারলাম , আর একটা মেইলও মারলাম যে আমি জানতাম সে এখনি রিপ্লাই মারবো...এই ব্লগ লিখতে লিখতেই তার মেইল রিপ্লাই পাইলাম...কয় যে এত্ত বেশি প্রিডিক্ট করা থিক না...আমিও তার উত্তর দিলাম,এইটা শুধুমাত্র কোন ঘটনার বহিঃপ্রকাশ, আর কিছু না...যাঊগ্যা,বহুত গ্যাজানি হইছে, এখন কী করুম জানি না...গান শুনতাছি...সকালে আবার হাসপাতালে যাইতে হইবো!!!!! হায় জীবন!!!!!
ঈদ পরবর্তী প্যাচাঁল…এবং যথারীতি তা আজাইরা…
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
আর্কাইভ থেকে: তান্নুদের বাড়ি-১

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কি সত্যি প্রত্যাবর্তন করবেন?

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর... ...বাকিটুকু পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।