স্কুলে থাকতে সাত টাকা দিয়ে লেমন আইসক্রিম পাওয়া যেত! স্কুলের সামনেই ছিল দোকান! দুপুরে লেইজার এর ঘন্টা পড়লে আমি ছুটতাম দোকানে লেমন আইসক্রিম এর খোজে! সাত টাকার গাঢ় সবুজ রঙের আইসক্রিম! এখন ও চেহারা টা মনে পড়লে লোল পড়ে যায়! ঘর্মাক্ত শরীর আর ঘামে ভেজা সাদা শার্ট এ সে আইসক্রিম এর অংশ বিশেষ পড়ে সাদা শার্ট এ কালচে সবুজ দাগ পড়ে যেত! কৈশোরের উদ্যম সেই দাগ কে হারিয়ে যেতে দিত না! সাত টাকায় যেই সুখ এর নির্মল অনুভূতি পেতাম, এখন হয়তোবা লক্ষ টাকায় ও তা পাই না! সেই স্বপ্নে বিভোর সম্ভাবনা ময় দিন গুলো যেদিন হারিয়ে গেল সেদিন থেকে জীবন টা ও হারিয়ে গেল! সেই অবুঝ আর অবোধ বালক এর ব্রেকহীন সাইকেল, কাধে ছিড়ে যাওয়া ভারী ব্যাগ সবকিছুই প্রান এর স্পন্দন এ ভরপুর! সেই জং হীন মসৃন হৃদয়. কালের পরিক্রমায় কত জং ধরে গেল! কিন্তু মন বারবার সেই পুরনো সাত টাকার আইসক্রিম এর দোকানে ফিরে যেতে চায়! সেখানেই যে লুকিয়ে আছে আমার প্রাণ ভোমরা! আমার সব স্বপ্ন রা! আর আসল আমি! শুধু আমি, একটি লেমন আইসক্রিম, আর একটি ঘামে ভেজা সাদা শার্ট! এক স্বপ্ন ময় আগামীর প্রতিচ্ছবি!!
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।