somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুশফিকুর রহিমের কাছে খোলা চিঠি

০৯ ই মে, ২০১৩ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মুশফিকুর রহিম,
আপনার এমন সিদ্ধান্ত মানতে পারছি না। বাংলাদেশ ক্রিকেট দলের একজন সফল অধিনায়ক আপনি। হার-জিত থাকবেই। জিম্বাবুয়ে সফরে কী বাংলাদেশ খারাপ খেলেছে? আমি বলব, বাংলাদেশ মানে আপনার ক্রিকেট দল যথেষ্ট ভালো খেলেছে। হয়তো জিম্বাবুয়ে তাদের ভালোটা খেলেছে। একবার পেছনে ফিরে দেখুন, আপনার অধিনায়কত্বেই অষ্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ডকে কত নাকানি-চুবানি খাইয়েছি। তাদের কী পরিমাণ ঘাম ছুটিয়েছে আপনার দল একবার ভাবুন। বাংলাদেশ ক্রিকেট দল এখন আর আগের অবস্থায় নেই। এখন সবাই টাইগারদের ভয় পায়। এসব কিন্ত হয়েছে আপনি অধিনায়ক থাকাকালীনই। সামনে আমরা আরও এগিয়ে যাব আপনার অধিনায়কত্বে। আপনার নেতৃত্বে আমরা ছিনিয়ে আনব বিশ্বকাপ। আমরা ছিনিয়ে আনব সব বড় বড় জয়। বড় দলগুলোকে শুধু নাকানি-চুবানি নয়, গোছল করিয়ে ছাড়ব! এবং তা আপনার সফল নেতৃত্বেই কেবল সম্ভব।

প্লিজ আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। একবার ভেবেছেন কি, আপনি দায়িত্ব ছেড়ে দিলে দলের দায়িত্ব কে নিবে? আমি জানি শুধু আমি নয়, পুরো ক্রিকেট ভক্তরা জানে, আপনি আপনার সর্বোচ্চটা দিয়েছেন অধিনায়কত্বে এবং মাঠের খেলায়। কারো তাতে কোনো সন্দেহ নেই। নেতৃত্ব কিন্তু সবাই দিতে পারে না। নেতৃত্ব নেওয়া সহজ কিন্তু সবাই নেতৃত্ব দিতে গিয়ে সবকিছুতে বিশৃঙ্খলা তৈরি করে। যা আমরা আপনার নেতৃত্বে দেখিনি। বরং আমরা দেখেছি সফল নেতৃত্ব। দেখেছি একজন সফল অধিনায়ক।

প্লিজ আপনি আপনার ঘোষণা থেকে সরে আসুন। যদিও এমন ঘোষণায় আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে কয়েকগুণ। যে দেশে রাজনৈতিক এবং অরাজনৈতিক সব দায়িত্বে ব্যর্থতার ঝুলিতে ভরপুর থাকার পরও, পদত্যাগের হাজার হাজার দাবি করার পরও কেউ দায়িত্ব ছাড়ে না। আমরা দেখেছি আমাদের মন্ত্রীদের। দেখেছি আরও অনেককে। তারা বরং আরো উল্টোপাল্টা কথাবার্তা বলে। সে জায়গায় আপনি নিজে থেকে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আবারও আপনাকে সম্মান -শ্রদ্ধা জানাচ্ছি। এমন সিদ্ধান্তে বিশ্বাস করুন আমার চোখে পানি চলে এসেছে। আমার মতো হয়তো আরও অনেকের চোখে পানি এসেছে। শ্রদ্ধা আর ভালোবাসা বেড়ে গেছে কয়েকগুণ। কিন্তু অনুরোধ, আপনি এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। দয়া করে বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব আপনি ছাড়বেন না।

দেশের বর্তমান অবস্থা একবার চিন্তা করে দেখুন। দেশে এমনিতেই রাজনৈতিক পরিস্থিতি গরম। এখনও শুকায়নি সাভারের ট্র্যাজেডির ক্ষত। এর মধ্যে আবার হেফাজতের ১৩ দফা। আবার বিএনপির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিসহ নানান কিছু। দেশের বারোটা এমনিতেই বাজতে চলেছে । হরতাল অবরোধে দেশ আজ অসহায়। এই অবস্থায় প্লিজ আপনি আপনার দায়িত্ব থেকে সরবেন না। একবার দেশের কথা ভাবুন। দেশের স্বার্থে আপনাকে আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসতে অনুরোধ করছি।

বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে শান্ত এবং ঠাণ্ডা মাথার খেলোয়াড় হিসেবে আপনাকে জানি আমরা। আমাদের দল কিন্তু পেছনে যাচ্ছে না। সামনে এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ ব্যাট ধরলেই ২৫০ রান পেরিয়ে যায়। টপ-অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ার পরও এখন আমরা আর হতাশ হই না। সহজেই আমরা ভালো করতে পারি। ৫ জন আউট হওয়ার পরও এখন আমরা টিভি অফ করে দেই না। বিরক্ত হই না। যার প্রমাণ আমরা জিম্বাবুয়ে সফরেই পেয়েছি। এই যে সফলতা তা কী এমনি এমনি এসেছে। আমাদের ক্রিকেট দলকে এখন বিশ্বের কোনো দল আর অবহেলা করার সাহস পায় না। সবসময় টাইগারদের হুঙ্কারের আতঙ্কে থাকে। এই বুঝি থাবা দিল!

প্রিয় অধিনায়ক, আমি জানি আমার এই লেখা আপনার কাছে পৌঁছবে না। তবুও আপনার কাছে আমার চাওয়াটা তুলে ধরলাম। দয়া করে আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফেরত আসুন। আমরা আপনার নেতৃত্বে বিশ্ব জয় করতে চাই। বিশ্বকে হাতের মুঠোয় আনতে চাই। জানি, আপনার নেতৃত্বে তা অসম্ভব নয়। তাই অনুরোধটুকু রাখুন প্লিজ। বাংলাদেশ ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরবেন না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×