প্রিয়তমা, নির্লজ্জ পুঁজিবাদী সমাজ আমাদের অবিরাম শিখিয়ে চলছে
''মানুষ অপেক্ষা টাকাওয়ালা পশু দামী, তুমি অপেক্ষা মোনালিসা''
''পারিবারিক আনন্দের চেয়েও শ্রেয় কর্পোরেট মিটিং, ভার্চুয়াল ডেটিং''।
প্রিয়তমা মাতৃভূমি আমার,
আমার কমলতম ভালবাসা তুমি, হৃদয়ের সবচেয়ে উজ্জ্বল গোলাপ।
প্রাণ প্রিয় আমার,
নাগরিক বাতাসে এখন ভেসে আসছে অর্থলিপ্সুর কটু গন্ধের আলাপ,
টি এস সি থেকে মুজিব নগর এখন শুনতে পাই করুণ বিলাপ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


