একটু হাসবে?এই বর্ণহীন বর্তমান ভুলব।
এই রংচটা জিন্স,খালি বিস্কিটের বাক্স,
ময়লা বেডকাভার,ছিন্নমূল আবেগ,
কাঁচে ঘেরা শপিং মলে লাল শাড়ি,
শূন্য মানিব্যাগ আর ক্ষুধার্ত সকাল,
এলিফ্যান্ট রোডে সারি,সারি দোকানে
সাজানো নানান কারুকাজে বিয়ের পাগড়ী,
শো রুমে রাখা পুতুলের সাথে দীর্ঘশ্বাসের সেলফি,
ভ্যাপসা গরমে হতাশায় নুয়ে পরা বিকাল,
মমতা আর ভালবাসার তীব্র আকাল
সবকিছু মুছে যায় তোমার হাসিতে।
বহুদিন পর বদলে যাবে সব,বর্ষা যাবে,শীত আসবে,
বসন্তের পুনুরুত্থান হবে;শুধু বৃষ্টিজল আমায় ছোঁবে না।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



