১।
সবকিছু লন্ডভন্ড হয়ে যাক ভূমিকম্পে
যেন আমরা আবারো নেমে আসি খোলা মাঠে;
আমি জানি ভয় পেলেই তুমি আমাকে খোঁজো।
পৃথিবীর কারো হাত,কারো বুক এতটা নিরাপদ নয়,
যতটা এই দগ্ধ আমার।কি আশ্চর্য পথচলা পৃথিবীর পথে
যে কনক্রিটের ছাদের লোভে আমার আকাশ ছেড়েছিলে
আজ সেই আকাশের নিচেই আশ্রয় খুজে ফেরো।
২।
আকাশ নয় মাটি ভালবেসেছিলাম বসন্তে,
রাতদুপুরে কুয়াশার সাথে আমিও ঝরে পড়েছিলাম
তোমার ওই প্রশস্ত চৌচির হওয়া হৃৎপিন্ডে।
দীপশলাকার জ্বলে ওঠায় সমাজের ঘুম ভঙে না
অথচ পুড়ে ছাই হয়ে যায় বৃহত্তম আমাজন।
গত দুই দিনের স্টাটাশ ছিল আমার। পরে এক সময় কবিতা আকারে আরো কিছু লিখব বলে ভেবেছি। এখন আপাতত নাই কাজ তাই খই ভাজ ভেবে ব্লগে দিলাম।
https://www.facebook.com/tanzir.khan.3
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




