আমি নষ্ট হবো
যেমনটা হতে চেয়েছিলাম অবচেতন মনে।
নষ্ট হতে চাই শহরে,গ্রামে
তোমার ঠোটে অথবা যত্রতত্র অযাচিত প্রেমে।
আমি অপেক্ষা করব
বসন্তের শেষে,শীতের শুরুতে আর গ্রীষ্মের দুপুরে।
আমি কলঙ্কিত হবো
তোমার চোখে আগুন ঢেলে,হৃদয়ে চুমু এঁকে।
আমি ঠায় দাঁড়িয়ে থাকবো
মাঝরাতে হাসনাহেনার গন্ধে তোমার জানালায়।
আমি বিষাদ হবো
বছরের দীর্ঘতম রাতে একা পাখির চোখের জলে।
আমি বিস্ফোরিত হবো
অচেনা বিপ্লবীর আগুন ঝরানো ক্ষোভে।
আমি অশ্লীলতায় ডুববো
তোমার বাসার গলিতে ভর দুপুরের বেহায়া প্রেমের উন্মুক্ত চুম্বনে।
আমি অবহেলায় বাঁচবো
ধূলি কণা হয়ে পড়ে থাকব তোমার মস্তিষ্কের অনুর্বর নিউরনে।
আমি বারবার নষ্ট হবো
কলঙ্কের কালিমায় মিশে যাবো পিচ ঢালা রাস্তায় তোমার হাতে হাত রেখে।
তারিখঃ ২৯ মার্চ,২০১৫
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




