তোমাকে বারবার একবারের জন্য চেয়েছিলাম,
জানতাম একবার আমার হলেই সারা জীবনের জন্য বাঁধা পড়ে যাবে,
শরীরে নয়, নয় কোন বিলাসবহুল এপার্টমেন্টে,তুমি বাঁধা পড়বে ভালবাসায়।
প্রভাতের প্রথম সূর্যে,অমাবশ্যায়,খুব আবেগী জোছনায়, নিরীহ রাতে,
সাদামাটা দুপুরে, রান্নাঘরের তৈজসপত্রে শুধু তোমাকেই চেয়েছিলাম।
আমার পেছনে ছিল আলোকসজ্জা, শত মায়া আরো কিছু খুব গোপন আপন স্মৃতি
অথচ আমি শুধু তোমার কাছেই আসতে চেয়েছিলাম।
আমার খুব আদরের বিড়াল ছানা, বেলকুনির টবে ফোটা গোলাপ,
ছাদে খুব যত্নে করে বড় করা আঙুর লতা, সব ছেড়ে নির্জন রাস্তায়
নেমেছিলাম শুধু তোমাকে পাব বলে।
বাবার চোখের প্রখরতা, চোয়াল শক্ত করে চেয়ে থাকা,মায়ের গোপন কান্না,
সব ছেড়ে শুন্য হাতে, কোলাহল পিন পতন নিরবতায় ডুবিয়ে
এক দৃষ্টিতে ছুটে এসে তোমার ঠিকানাই আমার ঠিকানা করেছিলাম।
তোমাকে যে আমি ভালবেসেছিলাম প্রাণের চেয়েও অধিক।
বিশেষ দ্রষ্টব্যঃ গল্প টি আমার এক ফ্রেন্ডের। গতকাল শুনলাম তাই দু কলম লিখে ফেললাম। তারা এখন সফল ,আট বছরের সংসার তাদের। বহাল তবিয়াতে ভালবাসার পতাকা উড়িয়েই যাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




