somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদভ্রান্ত নগরী

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে উদভ্রান্ত নগরী
তোমার কনক্রিটে মিশে আছে শত তরুণের লুণ্ঠিত স্বপ্ন,
তোমার পিচ ঢালা রাস্তায় রক্তাক্ত সস্তার জুতা,
আকাশ ভেদী অট্রালিকার প্রতি ইঞ্চিতে জমে আছে শ্রমিকের বিন্দু বিন্দু ঘাম।

হে নগরী তোমার আমাদের হয়ে ওঠা হয়নি,
তুমি একান্তই পুঁজিপতির প্রাত্যহিক বাসর ঘর।
নগরের বাতাস এখন অক্সিজেন শুন্য,
বাড়ীর ছাদে ষোড়শী আর চপলতায় মাতে না,
কারো বইয়ের তাকে আজ রবীন্দ্র,নজরুল নেই
বিপ্লব তো সেই কবেই মারা গেছে ভুল বিপ্লবে।

হে উদভ্রান্ত নগরী
তোমার সমস্ত বৈদ্যুতিক বাতি আমাদের স্বপ্ন বেচে কেনা,
প্রতিটি সুদৃশ্য উড়ন্ত সড়ক বেকার প্রেমিকের একেকটি দীর্ঘশ্বাস।
রাজউকের মাস্টার প্লান প্রজেক্ট, সকল রিয়েল স্টেট বিজনেস,
শহর জুড়ে ছড়িয়ে থাকা তিন তারকা- পাঁচ তারকা হোটেল,
লালনীল বাতিতে ভরে থাকা শপিং মল
সব যেন আমার স্বজাতির করোটী ভরা একেকটি বধ্যভূমি।

হে পুঁজিপতির নগরী, তোমার হৃদয় আবারও আমাদের হবে।
যদি আমার অনাহার সত্য হয়, যদি শত প্রেমিক-প্রেমিকার অপেক্ষা সত্য হয়,
রমণীর বুকে ডালিমের মত ফুটে থাকা স্তন সত্য হয়, ক্ষুধার্ত শিশুর কান্না সত্য হয়
তবে তুমিও আবার আমাদের হবে।
কথা দিচ্ছি সেই বিপ্নব আগামীকাল প্রভাতে জন্ম নেয়া শিশুর হাতেই শুরু হবে।

১০.০১.২০১৬

তানজির খান
কবি,ব্লগার ও নাগরিক সাংবাদিক
[email protected]
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
১৮টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×