
তুমি যখন আমার নিকট শ্রেণী শত্রু,
তবে আগামী ভোর কিভাবে আমাদের হয়?
আমি জানি ওই হাতের সুরার পেয়ালা
শ্রেণী সংগ্রামে বিসর্জিত আমার রক্তে পূর্ণ।
হৃদয় আমার নকশাল বাড়ীর দু কানি জমি,
তোমার সামন্ত প্রেমের কাছে সব লুণ্ঠিত জানি,
বুকের উঠোনে গড়িয়ে পরা রক্তের স্রোতে
বারবার প্রাণ দিয়েছি গরীব কৃষক হয়ে।
তুমি আমার শ্রেণী শত্রু এটাই তোমার পরিচয়
আসো মানুষের পাশে সব বিভেদ শুন্য করে
নতুবা দূর সে বহুদূর আমাদের পরিনয়।
তানজির খান
কবি ও নাগরিক সাংবাদিক
[email protected]
ফেইসবুক
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


