জানালার গ্রীলে বন্দী দৃষ্টি,
চামড়ার আবরণে কাচা মাংসের আমি।
পাতাল ট্রেনে ছুটছে রক্ত কণিকা,
কোন ঝোপঝাড়ে যেন
এখনও লুকিয়ে তোমার প্রেতাত্মা,
দ্বিধাগ্রস্ত আমি,আজও চিনলাম না আপন স্বত্বা।
শোঁ শোঁ শব্দে বিরহী দাবানল জড়িয়ে ধরে
তীক্ষ্ণ দাঁতের ফাক গলে বিষ ঢোকে শরীরে।
স্রোতহীন রাতে আখীজল মেসে গিরিখাতে
রক্ত জমাট বাধে অতীত বসন্তের হাওয়ায়।
আঁকড়ে ধরে থাকা কবিতার বানান ভুল হয়
শব্দ চয়নে গ্রীস্মের দুপুরের খরতাপ, ক্লান্তি।
কি চাও? কেন চাও কবি?
যা পেয়েছো,যা পাওনি, সব কাল্পনিক ছবি।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



