somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘সন্তান জন্ম দেয়া ছাড়া পুরুষের দরকার নেই’- পুরুষের প্রতি কেন এই বিষেদগার?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্তান জন্ম দেয়া ছাড়া পুরুষের দরকার নেই’ উক্তি টি করেছেন বলিউডের বিখ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। এই কথা যদি কোন পুরুষ বলতো যে ‘সন্তান জন্ম দেয়া ছাড়া নারীর কোন দরকার নেই” তাহলে তুলকালাম ঘটে যেত পারতো!! আরও একটু বাড়িয়ে বলি যদি উক্তি টি বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান বলতো তাহলে কি হতো?

সে সব প্রশ্ন বাদ দিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে পুরুষের উপর এই বিষেদগার কি ব্যক্তিগত অভিমত নাকি এর চেয়েও বেশী কিছু? যদি ব্যক্তিগত অভিমত হয় তবে এ নিয়ে ভেবে লাভ নেই। তবে আমাদের পারিপার্শ্বিক বাস্তবতার সাথে কথাটির একটি করুণ সম্পর্ক রয়েছে বলে মনে হচ্ছে।সমগ্র পৃথিবী জুড়ে পারিবারিক নির্যাতনের ঘটনা তা প্রমাণ করে ।

পেছনের দৃশ্যপটঃ পুরুষের প্রতি এই বিষেদগার আসলে পুরুষেরই প্রাপ্য। নারীকে যে ভাবে লক্ষ কোটি বছর ধরে পুরুষ অবহেলা করেছে, করছে তাতে প্রায় সব স্বাবলম্বী নারীর মনের কথা এটি এবং যারা নির্ভরশীল পুরুষের প্রতি তাদেরও যদি অভয় দেয়া যায় তবে তারাও যে এই কথা বলবে না তা নিশ্চিত করে বলা যায় না। যিনি উক্তিটি করেছেন উনি হয়তো সমাজ বিজ্ঞানী না তবে তার জীবনের নানান ঘটনা ও অভিজ্ঞতা এই উক্তি করতে বাধ্য করেছে। আমরা যা দেখি তারচেয়ে ঢেঁড় বেশী অবহেলা নির্যাতন চলছে নারীর প্রতি। একটু কান পাতলেই শোনা যায়।শুধু পত্রিকায় নয় নিজের মায়ের কাছে শুনুন,বোনের কাছে শুনুন জানতে পারবেন এর চেয়ে আরো বেশী কিছু।এই ক্ষোভ দূর করা হয়তো সম্ভব না রাতারাতি। তবে আপনি আপনার স্ত্রীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হতে পারেন তাকে ভালবেসে, তার ভুল গুলো সুন্দর করে ধরিয়ে দিয়ে এবং আপনার ভুলগুলো সে যখন ধরিয়ে দিবে তখন তা শুধরিয়ে নিয়ে। ভালবাসা মানে কিন্তু সঙ্গীর গোলামী করা না। ভালবাসা মানে যুগপৎ ভাবে সুন্দর আগামী গড়ে তোলা, সেই আগামীতে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। শুধু এইটুকু দায়িত্ব নিন নিজ নিজ জায়গা থেকে দেখবেন একদিন কেউ আর পুরুষের প্রতি বিষেদগার করবে না।

তানজির খান
কবি,ব্লগার ও নাগরিক সাংবাদিক
[email protected]
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×