ঘরের দেয়ালে সেটে থাকা পঞ্জিকা
কতটা নির্মম,কতটা আবেগহীন হতে পারে
তা আজ বুঝলাম ডানা ভাঙা শালিকের পালকের স্পর্সে।
যখন চোখ বুঝলেই আগুনের উষ্ণতা ছিলো
আঙুলের ফাকে আঙুল আবদ্ধ হতো
স্বপ্নগুলি আলোক রশ্মীতে মিশতো!
তা আজ ঢের দিন আগের কথা।
নির্বাক ঘড়ির নিরন্তর ছুটে চলা সেকেন্ডের কাটা জানে কি?
একটি শালিক প্রতি মুহূর্তে পালক হারিয়েছে সবার অজান্তে
একটা শুভ্র শিউলি প্রাণ হারিয়েছে নষ্ট উপন্যাসে।
জনাকীর্ন এই নগরে আলো আধারের মাঝে
কনক্রিটের ইট,পাথর আর বালির রাস্তায়
আমার আনন্দ ক্লান্তিহীন একাকী পথে সারাটা রাত নির্ঘুম হেটে চলা।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



