
অপেক্ষায় কেটে যায় শত আলোকবর্ষ,
ধীর পায়ে ভালবাসা দূরে সরে যায় ,
একা হয়ে যাই তোমার অজান্তে।
ঘোর অমাবস্যায় হঠাৎ শকুনে প্রেম আসে ,
খাবলে খায় মৃত আমাকে ,
ছিন্নভিন্ন হৃদয়ে তবুও অচেনা জলছাপ থাকে।
আমার হৃদয়ে আগুনের নেশা ,
চোখে নিঃস্তরঙ্গ দৃষ্টি ,
হৃদয়হীন কবিতার লাইনে
আমার একাকিত্ব আর বন্দীদশা।
ফেইসবুক প্রকাশ ফেব্রুয়ারি ০৯,২০১৫
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



